বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Lifestyle | তিন-চারদিন নিশ্চিন্তে রাখুন পাউরুটি, কীভাবে সংরক্ষণ করবেন? রইল উপায়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠেই সামান্য কাজ সেরে বেরোতে হবে অফিসে কিংবা সকাল হলেই রান্নাঘরে গিয়ে ঝটপট বানাতে হবে ছেলে অথবা মেয়ের জন্য টিফিন। এই পরিস্থিতিতে একমাত্র ভরসা পাউরুটি। টোস্ট, দুধ পাউরুটি, স্যান্ডউইচ পেটও ভরাবে আবার তাড়াতাড়িও হবে। কিন্তু জানেন কি জলখাবারে প্রয়োজনের বেশি পাউরুটি থেকে গেলে তা কীভাবে সংরক্ষণ করবেন? রইল আপনার জন্য টিপস।

১) পাউরুটি ফ্রিজে ২-৩ দিন রেখে খাওয়া যায়। অনেকেই পাউরুটি ওই প্লাস্টিকের প্যাকেটেই মুড়ে রেখে দেন। তাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই এইভাবে ফ্রিজে পাউরুটি রাখা থেকে বিরত থাকুন।

২) প্লাস্টিকে পাউরুটি মুড়ে রাখলে তা নষ্ট হয়ে গিয়ে তা যেহেতু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভবনা থাকে তাই ব্রাউন পেপার বা সুতির কাপড়ে মুড়ে রাখলেও পাউরুটি থাকবে টাটকা।

৩) আরও ভালো উপায় অবলম্বন করতে চান আপনি আপনার ভাঁড়ারে থাকা পাউরুটি ভালো রাখার জন্য, তাহলে ব্যবহার করতে পারেন ব্রেডবক্স। ব্রেডবক্সে পাউরুটি ভরে যদি ফ্রিজে রাখা যায় তাহলে তা দীর্ঘদিন পর্যন্ত টাটকা থাকবে।

৪) যদি ফ্রিজে না রাখা সম্ভব হয় তাহলে হেঁশেলের এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো পৌঁছাবে না।

দু-একদিনের বেশি পাউরুটি সংরক্ষণ করতে চাইলে ব্রেডবক্সে তা রাখতে পারেন। তবে চেষ্টা করবেন খুব বেশিদিন ধরে রেখে খাবেন না। বেশিদিন ধরে খেলে তা স্বাস্থ্যকর থাকে না। তাই বেশিদিন ধরে তা রেখে খাওয়া থেকে বিরত থাকুন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Life style | বেশি নয়, বরং কমেই আসল সুখ! আধুনিক জীবনধারা বদলে দিতে জনপ্রিয় হচ্ছে ‘মিনিমালিস্ট’ লাইফস্টাইল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চারদিকে শুধু কেনাকাটার হিড়িক আর...

Fish Fry | ঘরোয়া আড্ডায় পাতে পড়ুক জিভে জল আনা ‘কলকাতা স্টাইল ফিশ ফ্রাই’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ট্রিট ফুড বা ঘরোয়া আড্ডার...

Indoor Plants | ঘরের কোণেই এক চিলতে অরণ্য! অন্দরমহল সাজাতে ইনডোর প্ল্যান্টের জাদুকরী টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংক্রিটের জঙ্গলে এখন জানলা খুললেই...

Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়কাঁপানো শীত আর এক কাপ ধোঁয়া...