শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

হবু দম্পতিকে শুভেচ্ছা জানালেন কেজরিওয়াল, দেখা করলেন প্রিয়াংকার সঙ্গেও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্কের গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। তবে তাঁরা প্রকাশ্যে কখনই তাঁদের প্রেম নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বাগদান সারলেন পরিণীতি ও রাঘব। শনিবার রাঘবের বাড়িতে বাগদানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। নতুন জুটির ছবি টুইটে পোস্ট করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার আপ সাংসদ রাঘব চাড্ডার দিল্লি কপূরথালার বাড়িতে বাগদানের আসর বসেছিল। তার আগে থেকেই পুরো বাড়ি রঙ্গোলি ও ফুল দিয়ে সাজানো হয়। শনিবার সকালে দিল্লি এসে পৌঁছোন হলিউড বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। অভিনেত্রীর সঙ্গে দেখা করেন অরবিন্দ কেজরিওয়াল। অনুষ্ঠানের মাঝেই বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

Sukhoi Su-30MKI | অসমের আকাশে রহস্যময়ভাবে নিখোঁজ বায়ুসেনার সুখোই Su-30MKI: শুরু হয়েছে জোরকদমে তল্লাশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।...