Valparai | হাড়হিম করা দুর্ঘটনা কোয়েম্বাটুরে! ভালপাড়াই পাহাড়ের গভীর খাদে পড়ল পর্যটকবাহী ভ্যান, মৃত ৯

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার ভালপাড়াই (Valparai) পাহাড়ে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কেরল থেকে আসা একটি পর্যটকবাহী ভ্যান গভীর খাদে পড়ে গেলে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চালক সহ আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

কেরলের মালাপ্পুরম (Malappuram) জেলা থেকে ১৩ জন পর্যটককে নিয়ে ভ্যানটি ভালপাড়াই-পোল্লাচি পাহাড়ি রাস্তা দিয়ে নামছিল। নামার সময় ১৩ নম্বর হেয়ারপিন বেন্ডে (Hairpin Bend) চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার ধারের ব্যারিয়ার ভেঙে গভীর খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে।

ভালপাড়াই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ৮ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন মহিলা এবং একজন পুরুষ। পরে পোল্লাচি সরকারি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃতদের মধ্যে মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষকরা ছিলেন বলে জানা গেছে, যাঁরা ভালপাড়াই ভ্রমণে এসেছিলেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যম ‘X’-এ শোক প্রকাশ করে লেখেন:”তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে ব্যথিত। যারা প্রিয়জন হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাদ থেকে দেহগুলি উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার জন্য পোল্লাচি সরকারি হাসপাতালে পাঠান। কোয়েম্বাটোরের একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, “ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।”

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...