মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

Khaleda Jia : সংকটজনক খালেদা, আরোগ্য কামনা করে বার্তা মোদির, চিকিৎসায় সাহায্যের আশ্বাস ভারতের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার চিকিৎসায় ডাকা হয়েছে চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের। দলটি মঙ্গলবার দুপুরে বাংলাদেশে রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা।। জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুস। যদিও বিএনপি এখনও সরকারের কোন সাহায্য নেয় নি। দলীয় তহবিল থেকেই খালেদার চিকিৎসার খরচা মেটানো হচ্ছে।

অন্যদিকে সোমবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে খালেদার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা জানতে পেরে অত্যন্ত উদ্বিগ্ন, যিনি বাংলাদেশের রাজনীতি এবং জনজীবনে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। ভারত এই মুহূর্তে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’
প্রধানমন্ত্রীর বার্তার পরই বিএনপি তাদের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সৌজন্যতার জন্য ধন্যবাদ জানিয়েছে। বিএনপি’র বার্তায় বলা হয়েছে যে ‘দল ভারতের প্রধানমন্ত্রীর সবরকম সাহায্যের বার্তা দেওয়ার সৌজন্যকে স্বাগত জানায়।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Supreme Court | ভোটার তালিকায় বিশেষ সংশোধন! জরুরি শুনানির আর্জি সুপ্রিম কোর্টে খারিজ, নজর সোমবারের শুনানিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Calcutta High Court | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু, মিলল মামলার অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিম...

Bangladesh | জেলবন্দি অবস্থায় মৃত্যু বাংলাদেশি গায়ক-আওয়ামি লিগ নেতা প্রলয় চাকীর! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে (Bangladesh) জেলবন্দি অবস্থায়...

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...