Khaleda Zia | খালেদা জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক, বিদেশ থেকে গিয়েছেন চিকিৎসকেরা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)-র শারীরিক অবস্থা উদ্বেগজনক। হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, খালেদা জিয়ার শরীরে বিভিন্ন জটিলতা রয়েছে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। খালেদার হৃদযন্ত্র, যকৃৎ, কিডনি এবং ফুসফুসে নানা ধরনের সমস্যা রয়েছে। সেই সব জটিলতা এখনও কাটেনি। বিএনপি (BNP) চেয়ারপার্সনের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসেছেন বলে খবর।

মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে খালেদা জিয়াকে দেখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। বিদেশের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন খালেদা জিয়াকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।’ খালেদাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব কি না, তা বুধবার চূড়ান্ত হতে পারে বলে বিএনপি সূত্রে খবর।

এদিকে ঢাকার যে হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন চিকিৎসাধীন রয়েছেন, সোমবার রাত থেকেই ওই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। হাসপাতালের মূল গেটের বাইরে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। সূত্রের খবর, খালেদার নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হাসপাতাল চত্বরে। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...

Saudi Arabia secret attack on Iran | ইরানের বুকে সৌদির গোপন সার্জিক্যাল স্ট্রাইক! ফাঁস হওয়া তথ্যে তোলপাড় বিশ্ব

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক বিস্ফোরক...