খড়িবাড়ি : ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত তরুণের নাম হেমালচন্দ্র রায়। সে বাংলাদেশের দিনাজপুর জেলার নাধাবুড়ির বাসিন্দা। তার থেকে জাল আধারকার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ।
শনিবার রাতে পানিট্যাঙ্কি ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় ওই বাংলাদেশি তরুণ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সন্দেহ হওয়ায় তাঁরা তাকে আটক করেন।


এসএসবি সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ আড়াই মাস আগে দালালের মাধ্যমে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। সে শিলিগুড়ি ও বাগডোগরা এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করত। রাতভর জিজ্ঞাসাবাদের পর এদিন সকালে তাকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। ওসি অভিজিৎ বিশ্বাস জানান, ধৃতকে হেপাজতে নিয়ে জাল আধারকার্ড চক্রের মাথাদের খোঁজা হবে।

