৭০ বছর পর ব্রিটেনের সিংহাসনে বসছেন নতুন রাজা, ভারতের প্রতিনিধি ধনকর

শেষ আপডেট:

লন্ডন: ৭০ বছর পর ব্রিটেনের সিংহাসনে বসছেন নতুন রাজা। চুয়াত্তর বছর বয়সে হাতে তুলে নেবেন রাজপাট। মহা সমারোহে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আয়োজন করা হয়েছে। মসনদে বসার প্রায় আট মাস পর শনিবার রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হতে চলা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বহু অতিথি। বেলা ১১টার আগেই বাকিংহাম প্যালেস থেকে ডায়মন্ড জুবিলি স্টেট কোচে চেপে অ্যাবেতে পৌঁছে গিয়েছেন রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। সেখানে দু’ঘণ্টা রাজার অভিষেক অনুষ্ঠান চলবে। এরপর রাজা-রানি ফিরে যাবেন বাকিংহামে। জানা গিয়েছে, রাজ্যাভিষেকে রানির মাথায় থাকছে না কোহিনুর। রানি ক্যামিলা অভিষেক অনুষ্ঠানে যে মুকুটটি পরছেন, তা ১১২ বছরের পুরনো। ১৯১১ সালের রাজ্যাভিষেকে রানি মেরি এই মুকুট পরেছিলেন। এরপর মুকুটটি পরলেন রানি ক্যামিলা। রাজা তৃতীয় চার্লসের মাথায় উঠবে সেন্ট এডওয়ার্ডের রাজমুকুট। ভারত সরকারের তরফে অনুষ্ঠানে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমন্ত্রিত থাকলেও তাঁরা যেতে পারেননি। তাঁদের পরিবর্তে গিয়েছেন জগদীপ ধনকর।

রাজার অভিষেক উপলক্ষ্যে দেশে তিনদিন ধরে নানা উৎসব পালিত হবে। শনিবারের পর রবিবারও দেশজুড়ে হবে ভোজসভা। ১০, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পার্টির আয়োজন করবেন প্রধানমন্ত্রী সুনক। রবিবার উইন্ডসর প্রাসাদে রাজার অভিষেকের কনসার্ট অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিতি থাকবেন পপ তারকা কেটি পেরি, হলিউড অভিনেতা টম ক্রুজের। ভারত থেকে সেই কনসার্টে যাওয়ার কথা রয়েছে অভিনেত্রী সোনম কাপুরের।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM | মমতার জোটের ডাক প্রত্যাখান বামেদের! দুর্নীতিগ্রস্তদের জায়গা নেই, স্পষ্ট বার্তা সেলিমের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তপ্ত...

Vladimir Putin | শেষের পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? পুতিনের গলায় শান্তির সুর, নেপথ্যে ট্রাম্পের মধ্যস্থতা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের...

Vijay Oath Ceremony | তামিল রাজনীতিতে নতুন যুগের সূচনা, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান। আজ...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...