Kishanganj | কাশ্মীরে জঙ্গি হামলার পর নজরদারি বেড়েছে নেপাল সীমান্তেও, সতর্ক এসএসবি-পুলিশ  

শেষ আপডেট:

কিশনগঞ্জ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তা বাড়ল ইন্দো-নেপাল সীমান্তে। সতর্ক সীমান্তে প্রহরারত এসএসবি ও পুলিশ। বেড়েছে সীমান্তে নজরদারি। ইন্দো-নেপাল সীমান্তে নেই কোনও কাঁটাতারের বেড়া। কোনওভাবেই যাতে দুষ্কৃতীরা অবৈধভাবে সীমান্ত পারাপার করতে না পারে, সে কারণে নজরদারি বাড়িয়েছে এসএসবি।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ইন্দো-নেপাল সীমান্তে তৎপরতা বাড়িয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। শুক্রবার সকাল থেকে বিহারের কিশনগঞ্জ জেলার টেরাগছ সীমান্তে দেখা গেল এসএসবি-১২ নম্বর ব্যাটালিয়নের তৎপরতা। ফতেহপুর বিওপির ইনচার্জ অরুণ ঘোষের নেতৃত্বে জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছেন। দুই দেশের মধ্যে চলাচলকারি প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা। তল্লাশি চালানো হচ্ছে সীমান্ত দিয়ে যাতায়াত করা নাগরিকদের। সেই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী নাগরিকদের কাছে আবেদন করা হচ্ছে সন্দেহভাজন কেউ নজরে এলে পুলিশ অথবা এসএসবিকে যেন অবগত করা হয়।

শুধু এসএসবিই নয়, সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশও। প্রয়োজনে এসএসবির সঙ্গে যৌথ টহল দেবে পুলিশও। জানিয়েছেন কিশনগঞ্জ জেলা পুলিশ সুপার সাগর কুমার। তিনি জানিয়েছেন, জেলার সীমান্তবর্তী থানাগুলোর পাশাপাশি প্রতিটি থানাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jalpaiguri | উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি-গাছ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর! বিধ্বংসী ঝড়ের তাণ্ডব জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: বৃহস্পতিবার ভোররাতের ঝড়ে লন্ডভন্ড (Storm) জলপাইগুড়ি সদর ব্লকের...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট অব্যাহত দক্ষিণে, স্বস্তি ফিরবে কবে?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর গরমের দাপট বজায়...

PM Narendra Modi | আজ দিল্লিতে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রী মোদির, মন্ত্রীসভায় রদবদলের জল্পনা তুঙ্গে!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিদেশ সফর শেষে আজই ফিরছেন...