Life Imprisonment | পরকীয়ার করুণ পরিণতি! কিশনগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর

শেষ আপডেট:

কিশনগঞ্জ পরকীয়ার জেরে স্ত্রীকে নৃশংসভাবে খুনের অপরাধে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের (Life Imprisonment) আদেশ দিল কিশনগঞ্জ জেলা আদালত। শনিবার আদালতের ভারপ্রাপ্ত জেলা জজ সুরেশ কুমার সিং এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মোহন লাল সিং (৩৯), যিনি কিশনগঞ্জের বনবাড়ী গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর পরকীয়া সম্পর্কের জেরে নিজের স্ত্রী সুরমিলা সিংকে (৩২) নির্মমভাবে হত্যা করেন মোহন লাল। এই ঘটনায় মৃতার বাবা বিন্দেসর প্রসাদ সিং ২১ নভেম্বর বাহাদুরগঞ্জ থানায় নিজের জামাইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোহন লালকে গ্রেপ্তার করলেও পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্ত ছিলেন।

সরকারি আইনজীবী সুরেন কুমার সাহা জানান, দীর্ঘ শুনানির পর উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে মোহন লালের বিরুদ্ধে খুনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত এদিন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে।

রায় ঘোষণার পর আদালত কিশনগঞ্জের জেল সুপারকে নির্দেশ দেয় অভিযুক্তকে পুনরায় হেফাজতে নিতে। আদালতের নির্দেশে উপস্থিত পুলিশ কর্মীরা মোহন লালকে আদালত কক্ষ থেকেই গ্রেপ্তার করেন এবং সংশ্লিষ্ট জেলে পাঠানোর ব্যবস্থা করেন। এই রায়কে কেন্দ্র করে এদিন জেলা আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...