Kishanganj | ফের অগ্নিকাণ্ড চানামনা গ্রামে, পুড়ে ছাই তিনটি বাড়ি

শেষ আপডেট:

কিশনগঞ্জ: রবিবার রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের পুঠিয়া থানা এলাকার চানামনা গ্রামে। কিছুদিন আগেও এই গ্রামেই ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘটে গেল আরও একটি অগ্নিকাণ্ড।

জানা গিয়েছে, এদিন রাত ১১টা নাগাদ চানামনা গ্রামের একটি বাড়িতে কোনওভাবে আগুন লেগে যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি ক্ষতিপূরণ ও পর্যাপ্ত ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক লতিফুর রহমান।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Itahar | সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে আর্থিক প্রতারণা! ইটাহারে গ্রেপ্তার তৃণমূল নেতা  

ইটাহার: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক...

United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপরিবহণের নিরাপত্তা...

CNG Price Hike | আমজনতার পকেটে টান! ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার দিল্লি-এনসিআরে বাড়ল সিএনজি-র দাম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ক্রমাগত...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণে! রইল রাজ্যের আবহাওয়ার খবর  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ-বৃষ্টির খামখেয়ালিপনা চলছে বঙ্গজুড়ে। তবে...