EOU Bihar Raid | কিশনগঞ্জের ‘কোটিপতি’ আইসির কুবেরের ধন! শিলিগুড়িতে জমি সিন্ডিকেট ও মুম্বইয়ের তাজ হোটেলে বিলাসিতার পর্দাফাঁস

শেষ আপডেট:

কিশনগঞ্জ: ২০০৯ সালে সাব-ইন্সপেক্টর পদে যোগ দিয়ে ২০২৩-এ ইন্সপেক্টর হওয়া অভিষেক রঞ্জনের সম্পত্তির গ্রাফ কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বিহার পুলিশের এই আধিকারিকের বিরুদ্ধে আয়ের তুলনায় ১১৫.৬৬ শতাংশ অতিরিক্ত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছিল ‘ইকোনমিক অফেন্সেস ইউনিট’ (EOU Bihar Raid)। মঙ্গলবার কিশনগঞ্জ, পাটনা, ছাপরা, মুজফফরপুর এবং তাঁর পৈতৃক ভিটেয় তল্লাশি চালিয়ে যে তথ্যে সামনে এসেছে, তাতে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের।

শিলিগুড়ি ও উত্তরবঙ্গের সঙ্গে গভীর যোগ: তদন্তে দেখা গিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিকের অবৈধ বিনিয়োগের একটি বড় অংশ রয়েছে শিলিগুড়িতে।

  • জমি সিন্ডিকেট: শিলিগুড়ির সেবক রোড-সহ বিভিন্ন এলাকায় তাঁর নামে ও বেনামে প্রচুর জমির হদিশ মিলেছে। অভিযোগ, শিলিগুড়ির জমি কেনাবেচা সিন্ডিকেটে অভিষেক রঞ্জনের বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করা রয়েছে।
  • বিলাসবহুল যাপন: নিজের বড় ছেলেকে শিলিগুড়ির একটি নামী বেসরকারি স্কুলে ২.৫ লক্ষ টাকা ফি দিয়ে ভর্তি করেছেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে সপরিবারে বাগডোগরা থেকে বিমানে মুম্বই উড়ে গিয়েছিলেন। সেখানে টানা পাঁচদিন বিলাসবহুল ‘তাজ’ হোটেলে থেকে শপিং ও আমোদ-প্রমোদে লক্ষ লক্ষ টাকা উড়িয়েছেন।

মাফিয়া যোগ ও দুর্নীতির জাল: কিশনগঞ্জ সদরের প্রাক্তন আইসি হিসেবে দায়িত্ব পালনের সময় লটারি, বালি, মদ এবং মাদক মাফিয়াদের সঙ্গে তাঁর সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছে। অভিযোগ, থানার মামলা প্রত্যাহারের জন্য ঘুস হিসেবে নেওয়া টাকা তিনি সরাসরি হাতে নিতেন না; চায়ের দোকানের দালালের মাধ্যমে সেই কারবার চলত। মাত্র কয়েক মাসের মধ্যে তিনি ৬টি বড় ট্রাক কিনেছেন বলেও নথিপত্রে দেখা গিয়েছে।

উদ্ধার হওয়া সম্পত্তি ও নথিপত্র: তল্লাশিতে কিশনগঞ্জ, পাটনা, মুজফফরপুর ও চন্দবারায় ৪ তলা বাড়ি এবং একাধিক প্লটের নথি উদ্ধার হয়েছে। এছাড়া:

  • অভিষেক ও তাঁর স্ত্রী অঙ্কিতা কুমারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা এবং জীবন বিমা ও মিউচ্যুয়াল ফান্ডে বিপুল বিনিয়োগের প্রমাণ মিলেছে।
  • উদ্ধার হয়েছে বেশ কয়েকটি দামি স্মার্টফোন।
  • ইওইউ-র প্রাথমিক তদন্তে ১ কোটি ৭০ লক্ষ ২২ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির সরাসরি হদিশ মিললেও, সব মিলিয়ে অবৈধ সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিহারের অপরাধ দমন ইউনিট জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক রঞ্জনের বেশিরভাগ সম্পত্তিই স্ত্রী, শ্যালক এবং নিকট আত্মীয়দের নামে কেনা। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ‘কালো টাকার’ পাহাড়ের আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...