কিশনগঞ্জ: কিশনগঞ্জ শহর এলাকায় ৬ বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের (kishanganj minor girl sexually assault) অভিযোগে ১৬ বছর বয়সী এক নাবালককে গ্রেপ্তার (Juvenile Arrest) করল পুলিশ। শনিবার বিকেলের এই ন্যাক্কারজনক ঘটনায় রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই শিশুকন্যাকে চকলেটের লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত নাবালক। সেখানেই তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্যাতিতা শিশুটিকে উদ্ধার করে কিশনগঞ্জ সদর হাসপাতালে (Kishanganj Sadar Hospital) ভর্তি করা হয়েছে, রবিবার সেখানেই তার ডাক্তারি পরীক্ষা (Medical Check-up) সম্পন্ন হয়।
পুলিশ সুপার সন্তোষ কুমার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযুক্ত নাবালককে এদিন কিশনগঞ্জের জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে আরারিয়ার বাল সুধার কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় শহরজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

