Kishanganj | কিশনগঞ্জে থামল এনডিএর বিজয়রথ, ৫৯ হাজার ভোটে জয়ী কংগ্রেসের ডাঃ জাবেদ আজাদ   

শেষ আপডেট:

কিশনগঞ্জঃ এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পেল না বিজেপি। ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে নির্বাচনের ময়দানে নামলেও ৩০০ আসনও পেল না গেরুয়া শিবির। বিহারের কিশনগঞ্জ আসনে এবারও জিততে পারল না বিজেপি। বিহারে এনডিএ জোট ভালো ফল করলেও বিজেপির বিজয় রথ থেমে গেল কিশনগঞ্জে। সংখ্যালঘু ভোটাররা নীতীশ কুমারের উপর ভরসা রাখতে পারেননি। এই কেন্দ্রে জয়ী হয়ে কংগ্রেসের প্রার্থী ডাঃ জাবেদ আজাদ দ্বিতীয়বারের জন্য সংসদে যাবেন।

জানা গিয়েছে, কিশনগঞ্জে একটা বড় অংশ রয়েছে সংখ্যালঘু ভোট। আর এই সংখ্যালঘু ভোটারই মুখ ফিরিয়ে নিয়েছেন এনডিএ জোট থেকে। এই কেন্দ্রে এবার লড়াই হয়েছে মূলত কংগ্রেসের প্রার্থী ডাঃ জাবেদ আজাদ ও জনতা দল ইউনাইটেডের মুজাহিদ আলমের মধ্যে। ডাঃ আজাদ ৫৯ হাজার ৬৭৫ ভোটে জয়লাভ করেছেন। আজাদ জাবেদের মোট প্রাপ্ত ভোট ৪ লাখ ২ হাজার ৪৭০ ভোট। মুজাহিদ আলম পেয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৭৯৫টি ভোট। মিম প্রাথী আখতারুল ইমান ৩ লাখ ৯হাজার ১২টি ভোট।

এদিন জয়ের পর অকাল হোলিতে মেতে ওঠেন কিশনগঞ্জ কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবে কংগ্রেসের তরফে এদিন বিজয় মিছিল বের হয়নি। সাম্প্রদায়ীক সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় জেলাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলাশাসক তুষার সিংলা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Work From Home | জ্বালানি বাঁচাতে সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’! দিল্লিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তা এবং...

PM Narendra Modi | দিল্লিতে মোদি-লেভরভ-আরাঘচি সাক্ষাৎ: যুদ্ধের আবহে মার্কিন ‘গুন্ডামি’ নিয়ে সরব ইরান!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে যখন আমেরিকা-ইরান সংঘাতের পারদ...