KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ আসনটি এখন কেকেআরের দখলে। মঙ্গলবার চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জঘন্য ক্রিকেট খেলে হারের পঞ্চক পূর্ণ করল অজিঙ্ক রাহানের দল (KKR vs CSK IPL 2026)। ব্যাটিং, বোলিং এবং নেতৃত্ব— কোনও বিভাগেই আইপিএল স্তরের লড়াই দিতে পারল না কেকেআর। ৩২ রানের এই হারের ফলে চলতি মরশুমে নাইটদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো।

এদিন টস জিতে কেকেআর অধিনায়ক রাহানে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু পাওয়ার-প্লে-র ফায়দা তুলতে ব্যর্থ হয় নাইট বোলাররা। প্রথম ৬ ওভারেই সিএসকে ৭২ রান তুলে নেয়। সঞ্জু স্যামসনের ৪৮, আয়ুশ মাত্রের ৩৮ এবং ডেওয়াল্ড ব্রেভিসের ৪১ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান তোলে চেন্নাই। কেকেআরের বোলাররা মাঝের ওভারগুলোতে রানের গতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে চেন্নাই বড় স্কোরের ভিত গড়ে ফেলেছিল।

১৯৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল কেকেআর। ওপেনার ফিন অ্যালেন মাত্র ১ রান করে ফিরে যান। সুনীল নারিন কিছুটা চেষ্টা করলেও ১৭ বলে ২৪ রানের বেশি এগোতে পারেননি। মিডল অর্ডারে অধিনায়ক রাহানের ২২ বলে ২৮ রানের ইনিংস আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে একেবারেই বেমানান ছিল। টিমের সহ-অধিনায়ক রিঙ্কু সিং (৬) এবং ২৫ কোটির রেকর্ড চুক্তিতে আসা ক্যামেরন গ্রিন (০) চূড়ান্ত ব্যর্থ হন। শেষ দিকে রভম্যান পাওয়েল ও রমণদীপ সিং কিছুটা লড়লেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ১৬০ রানেই থেমে যায় কেকেআরের ইনিংস।

আইপিএল ইতিহাসে এই প্রথমবার শুরুর পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারল না কেকেআর। দলের মন্থর ব্যাটিং এবং পাওয়ার-প্লে-তে জঘন্য বোলিং নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অজিঙ্ক রাহানের নেতৃত্ব এবং সিনিয়র ক্রিকেটারদের মানসিকতা এখন প্রশ্নের মুখে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...