IPL | ইডেনে বরুণ-দেবতার দাপট: বৃষ্টির কারণে ভেস্তে গেল কেকেআর বনাম পাঞ্জাব কিংসের লড়াই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে জয়ের খরা কাটাতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের (PBKS) চেয়েও বড় বাধা হয়ে দাঁড়াল অকাল বৃষ্টি। সোমবার রাতের বৃষ্টিতে শেষ পর্যন্ত ১ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে হলো দুই দলকে। আইপিএল (IPL)-এর হাইভোল্টেজ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করায় হতাশ হাজার হাজার কেকেআর সমর্থক।

ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে টসের সময় তিনি দুটি বড় দুঃসংবাদ দেন ভক্তদের। দলের দুই প্রধান স্তম্ভ—সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই ম্যাচে বাদ পড়েছেন। অন্যদিকে, পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস হেরে বোলিং করতে পেরে খুশিই ছিলেন এবং জানান তাঁদের দলে কোনো পরিবর্তন নেই।

ইডেনের উইকেটে শুরু থেকেই বল মারাত্মকভাবে সুইং করছিল। পাঞ্জাব কিংসের বোলার জেভিয়ার বার্টলেট(Xavier Bartlett) এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন। ইনিংসের শুরুতেই কেকেআরের দুই বিধ্বংসী ব্যাটার ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনকে একই ওভারে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। মাত্র ২৫ রানে ২ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল কেকেআর, তখনই ত্রাতা হয়ে মাঠে নামেন অঙ্গকৃশ রঘুবংশী এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে।

কেকেআর যখন ইনিংস পুনর্গঠনের চেষ্টা করছে, ঠিক তখনই শুরু হয় ঝমঝমে বৃষ্টি। আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন। বৃষ্টির দাপট এতটাই ছিল যে রাত গড়ালেও মাঠ শুকানোর কোনো সুযোগ মেলেনি। আউটফিল্ডে জল জমে যাওয়ায় এবং খেলার উপযোগী পরিস্থিতি না থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত (Abandoned) ঘোষণা করা হয়।

ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। নারিন ও বরুণের মতো অভিজ্ঞ স্পিনারদের ছাড়া কেকেআর কীভাবে এই ম্যাচে ঘুরে দাঁড়াত, তা দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু বৃষ্টির কারণে সেই কৌতুহল অধরাই রয়ে গেল।

Share post:

Popular

More like this
Related

IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে...

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...

AJUP | ভোটের মুখে ভাঙন হুমায়ুনের শিবিরে! সদলবলে তৃণমূলে যোগ কুলটির এজেইউপি প্রার্থীর

আসানসোল: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে...