তিনবছর আগে হাসপাতালে ফেলে যায় পরিবার, নতুন বাবা-মার সঙ্গে আমেরিকায় যাচ্ছে সেই ‘কলি’

শেষ আপডেট:

কোচবিহার: বছর তিনেক আগে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে সদ্যোজাতকে রেখে বেপাত্তা হয়ে গিয়েছিলেন মা। সেই শিশুকন্যা এবার নতুন মা-বাবা পেল। তাও আবার আমেরিকায়! কোচবিহারের সেই ছোট্ট কলি এখন আমেরিকার বাসিন্দা হবে। সেখানকার এক দম্পতি সোমবার তিন বছরের কলিকে দত্তক নিয়েছে। জেলা প্রশাসনের তরফে ছোট্ট কলিকে আমেরিকার দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে।
এতদিন কলির ঠিকানা ছিল বাণেশ্বরের নিউ ভারতী ক্লাব পরিচালিত স্পেশালাইসড অ্যাডপশন এজেন্সি(সা)। সেখান থেকেই সরকারি নিয়মকানুন মেনে দত্তক দেওয়া হল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩ বছর আগে সদ্যোজাত শিশুকন্যাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে রেখে চলে গিয়েছিল তার মা। প্রায় ৭ মাস তাকে হাসপাতালে রাখা হয়। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে তার স্থান হয় বাণেশ্বরের স্পেশালাইসড অ্যাডপশন এজেন্সিতে। সেখানেই কলি একটু একটু করে বড় হয়েছে।

সেখানে অনলাইন পদ্ধতিতে শিশু দত্তক নেওয়ার আবেদন করা যায়। ঠিক সেভাবেই আবেদন জানিয়েছিলেন আমেরিকার ওয়াশিংটনের ক্যারোলিনার দম্পতি জেমিয়া জোসেস এসিজ ও সারা ইনজ্ এসিজ। পেশায় তাঁরা চিকিৎসক ও জিমের ট্রেইনার। কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে থাকা সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথোরিটির মাধ্যমে তাঁরা অনলাইনে কলিকে দত্তক নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেন। এরপর শুরু হয় দত্তক দেওয়ার প্রক্রিয়া। নানা আইনি জটিলতা শেষে সংশ্লিষ্ট শিশুর জন্ম শংসাপত্র, পাসপোর্ট তৈরি হয়েছে। সোমবার কোচবিহারে এসেছেন আমেরিকার ওই দম্পতি। প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে তাঁদের হাতে তুলে দেওয়া হয় কলিকে। কোচবিহারের মায়া কাটিয়ে পাকাপাকিভাবে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল কলি। কান্নাভেজা চোখে তাঁকে বিদায় জানাল হোমের আয়ারা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Leopard attack | লোকালয়ে চিতাবাঘের তাণ্ডব: তোর্ষা পেরিয়ে পানিশালায় ত্রাস! জখম ৩

দেওয়ানহাট: লোকালয়ে চিতাবাঘের হানা (Leopard attack)! চিতাটির অতর্কিত আক্রমণে...

Kaliachak | মাধ্যমিকে ষষ্ঠ, উচ্চ মাধ্যমিকে নবম! কালিয়াচকের মুখ উজ্জ্বল করল কৃষকের ছেলে শাহাবুদ্দিন

সেনাউল হক, কালিয়াচক: উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান...

BJP Internal Conflict | হরিশ্চন্দ্রপুরে তীব্র ‘গৃহযুদ্ধ’: ক্ষমতা আসতেই আদি-নব্য দ্বন্দ্বে জেরবার বিজেপি!

হরিশ্চন্দ্রপুর: বাংলায় ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটলেও গোষ্ঠীদ্বন্দ্বের চেনা ছবিটা...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...