Korean glass skin | নামমাত্র খরচে ঝকঝকে ত্বক পেতে চান? আজ থেকে ব্যবহার করুন এই বিশেষ টোনার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোরিয়ান গ্লাস স্কিন, নাম তো শুনেছেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এই স্কিন ট্রিটমেন্টের জন্য হাজার হাজার টাকা খরচ করতেও রাজি মহিলারা। কিন্তু জানেন কি আপনার রান্নাঘরে থাকা মাত্র দুটি উপাদানেই পেতে পারেন কোরিয়ান গ্লাস স্কিন। নিজের ত্বকের এমন আমূল পরিবর্তন দেখে চমকে যাবেন আপনিও। এই জন্য শুধু আপনাকে বানাতে হবে একটি টোনার। যা দিয়েই বাজিমাত করবেন আপনিও। চলুন দেখে নিই কীভাবে টোনার বানাবেন এবং ব্যবহার করবেন।

উপকরণ: ১ টেবিল চামচ চাল, ১ টেবিল চামচ মেথি বীজ, ১৫০ মিলিলিটার জল, একটি পরিষ্কার স্প্রে বোতল

প্রক্রিয়া:একটি ছোট পাত্রে জল ফুটিয়ে নিন। তাতে চাল এবং মেথি বীজ ঢেলে দিন। ১০ থেকে ১৫ মিনিট ধরে ফোটান, যতক্ষণ না দুধের মতো সাদা হয়ে যায়। তারপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। শেষে একটি পরিষ্কার স্প্রে বোতলে ঢেলে পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। পাঁচ দিন ধরে ধীরে ধীরে ব্যবহার করুন টোনার হিসেবে।

কখন এবং কী ভাবে ব্যবহার করবেন? রাতের বেলা মুখ পরিষ্কার করে নিয়ে টোনার স্প্রে করে নিন মুখে। ঘষা উচিত নয়। মুখের ত্বকে ধীরে ধীরে তরলটি বসে যাবে। সারা রাত ধরে টোনারটি কাজ করবে। সকালেই তার উপকারিতা টের পাবেন নিজের ত্বকে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...

Recipe | বিকেলের আড্ডায় জমজমাট মুখরোচক মুচমুচে ঢ্যাঁড়স ভাজা! রইল চটজলদি রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চায়ের সঙ্গেই টা হোক কিংবা...