Kristen Stewart | ‘ভ্যাম্পায়ার’ নয় মানবীকেই বিয়ে করলেন ক্রিস্টেন, দীর্ঘদিনের সম্পর্কে পড়ল সিলমোহর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘টোয়াইলাইট’ সিনেমাটিতে এক ভ্যাম্পায়ারের প্রেমে দাড়ুনভাবে পড়েছিলেন তিনি। কিন্তু বাস্তব জীবনে দীর্ঘদিনের প্রেমিকা ডিলান মেয়ারের( Dylan Meyer) সঙ্গেই বিয়ের বাঁধনে জড়ালেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টিউয়ার্ট(Kristen Stewart)। বিয়ের শংসাপত্র পেয়ে গিয়েছিলেন গত মঙ্গলবারেই। রবিবার তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে নেহাতই অনাড়ম্বর ভাবে এই বিয়ের অনুষ্ঠানটি সারলেন তাঁরা। উপস্থিত ছিলেন শুধুমাত্র খুবই ঘনিষ্ট পরিজন এবং বন্ধুরা। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী অ্যাসলে বেনসন এবং তাঁর স্বামী ব্র্যান্ডন ডেভিস।

উল্লেখ্য, ডিলান মেয়ার হলেন অস্কার-নমিনেটেড স্ক্রিনরাইটার নিকোলাস মেয়ারের মেয়ে। ক্রিস্টেন ও ডিলান তাঁদের এই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ২০১৯ সালে। ২০২১ সালে তাঁরা বাগদান সেরেছিলেন। ২০২২ সালে একটি সাক্ষাৎকারে ক্রিস্টেন তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘হয়ত খুব ধুমধাম করে হবে অথবা হঠাৎই হয়ে যাবে। তারপর সবার সঙ্গে দেখা করে নেব। আমি নিশ্চিত বলতে পারব না। আমি ভালো পরিকল্পনা করতে পারি না। আমি শুধু বিয়েটা করতে চাই।’

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Timothee Chalamet | মেট গালা মিস করলেও কাইলির পাশেই টিমোথি! নিউ ইয়র্কে ডিনার ডেটে নজর কাড়ল ‘হট কাপল’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের মেট গালার রেড...

Raj Chakrabarty | ‘জীবনে যখনই কোনো…’, বারাকপুরের হারের পর বড় ঘোষণা রাজের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal...

Sudipta Sen | তারকাদের নিয়ে অনীহা! কেন এমন মনোভাব ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালকের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে শোরগোল ফেলা ‘দ্য...

Chandranath Rath murder case | খুনের রাতে চন্দ্রনাথকে অভিনেত্রী মাফিনের শেষ মেসেজ, কি ছিল তাতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের রাজনৈতিক পালাবদলের টানটান উত্তেজনার...