রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Illegal Sand Mining | মাফিয়াদের ডেরায় মাঝরাতে হানা! কুমারগঞ্জে ৩টি পোকলিন আটক, জরিমানা ৩ লক্ষ

শেষ আপডেট:

কুমারগঞ্জ: অবৈধ বালি ও মাটি পাচারকারীদের দাপট রুখতে বৃহস্পতিবার রাতভর কুমারগঞ্জের বিভিন্ন প্রান্তে অভিযান চালালো ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর (Illegal Sand Mining)। রাতভর চলা এই অভিযানে মোট তিনটি বড় খননযন্ত্র (পোকলিন) আটক করার পাশাপাশি মাফিয়াদের মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এই মারকুটে মেজাজে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দিওর পঞ্চায়েতের বিপ্রভাগ এলাকায় প্রথম হানা দেন আধিকারিকরা। সেখানে অবৈধভাবে জমি খনন করার অপরাধে একটি পোকলিন আটক করা হয় এবং সংশ্লিষ্টদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান সেখানেই থেমে থাকেনি। রাত ১টা নাগাদ মহাদেবপুর ও আমরুলবাড়ি এলাকায় অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে ফের অভিযানে নামে ভূমি দফতরের দল। সেখান থেকেও আরও দুটি পোকলিন আটক করে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

রাতের রেশ কাটতে না কাটতেই শুক্রবার ভোরেও সক্রিয় ছিল দফতর। এদিন সকালে একটি অবৈধ বালি বোঝাই গাড়ি আটক করা হয়। বালি চুরির অভিযোগে ওই গাড়িটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় ভূমি দফতরের আধিকারিকদের সঙ্গে কুমারগঞ্জ থানার পুলিশ বাহিনীও উপস্থিত ছিল।

কুমারগঞ্জের বিএলঅ্যান্ডএলআরও (BL&LRO) হিমাদ্রি শেখর মন্ডল জানান, “কাল গোটা রাত আমরা মাঠে নেমে অভিযান চালিয়েছি। তিনটি পোকলিন এবং একটি বালির গাড়ি ধরা হয়েছে। অবৈধ খনন ও বালি চুরি রুখতে এই ধরণের নিয়মিত অভিযান জারি থাকবে।” প্রশাসনের এই কড়া পদক্ষেপে সাময়িকভাবে হলেও মাফিয়ারা পিছু হটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

Siliguri | দিনশেষে ক্লান্ত শরীর, তবুও লড়াই জারি! নীরবে লালঝান্ডার জোগান দিচ্ছে মহিলা ব্রিগেড

তমালিকা দে, শিলিগুড়ি: ভোর পাঁচটায় তখনও সূর্যের আলো ঠিকমতো...

Mainaguri | ঠাকুরদার ধমকে ঘরছাড়া ‘পাজি’, ২৬ বছর পর ফেরাল এসআইআর

শুভদীপ শর্মা, ময়নাগুড়ি: দুই যুগেরও বেশি সময় পর ‘পাজি’...