শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Kumbh Mela | সাধুর বেশে জঙ্গি হানার আশঙ্কা! কুম্ভমেলার নিরাপত্তায় থাকছে এনএসজি কমান্ডো থেকে আধাসেনা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাধুর ছদ্মবেশে জঙ্গি হানা হতে পারে কুম্ভমেলায়। এমনই আশঙ্কা করছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। আসাম বাংলা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ায় কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় যোগী সরকার। সেকারণেই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ভারততীর্থের মহামেলা। কুম্ভমেলার নিরাপত্তায় তাই মোতায়েন করা হচ্ছে এনএসজি কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কুম্ভমেলায় হামলা চালানোর হুমকি দিয়েছে কানাডাবাসী খলিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পন্নুন। একই হুমকি দিয়েছে বেশ কয়েকটি ইসলামি জঙ্গি সংগঠন। এই পরিস্থিতিতে শাহি স্নানের স্থান, মন্দির এবং গাড়ির ‘পার্কিং লট’গুলির নজরদারিতে ২৬টি নাশকতা দমন টিম মোতায়েন করা হচ্ছে। এছাড়াও থাকছে উত্তরাখণ্ড পুলিশের দু’টি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট, উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডো বাহিনী এবং কেন্দ্রীয় আধাসেনার স্পেশাল ফোর্স।

উত্তরপ্রদেশ পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, কুম্ভমেলার নিরাপত্তায় কোনও ফাঁকফোকর থাকছে না। মেলা চলাকালীন ২৪ ঘণ্টাই থাকবে কড়া নজরদারি। আকাশপথে নজরদারি চালাবে ড্রোন। থাকছে ‘বুলেটপ্রুফ আউটপোস্ট’ও। সাধুর ছদ্মবেশে জঙ্গিরা হামলা চালাতে পারে, এই আশঙ্কায় সমস্ত আখড়া-সন্ন্যাসীদের আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও সঙ্গমস্থলের বিস্তীর্ণ জলরাশির পাহারাদারিতে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে জলপুলিশের বিশেষ বাহিনীকে।

১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভমেলা। এবছর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে আসবেন প্রায় ৪০ কোটি পুণ্যার্থী। তাঁদের জন্য গড়ে তোলা হচ্ছে ১৫ বর্গমাইল এলাকাজুড়ে এক অস্থায়ী নগরী।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Cheetah cub dies | জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু চিতাশাবকের, শোরগোল কুনো জাতীয় উদ্যানে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও এক চিতার মৃত্যু হল...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...