Kunal Ghosh allegation against EC | “গণনায় গরমিল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে প্রতিবাদের ভাষা” — বললেন কুণাল ঘোষ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রণংদেহি মেজাজে তৃণমূল কংগ্রেস। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh allegation against EC)। তাঁর দাবি, বহু আসনে গণনায় পরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্ত আসলে এই ‘অন্যায়ের’ বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ।

কুণাল ঘোষের সরাসরি অভিযোগ, “যেভাবে গণনায় বহু আসনে গরমিল করা হয়েছে, তা নিয়ে আমাদের বিস্তর অভিযোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওনার প্রতিবাদের ভাষা। আমাদের দলকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে।”

জয়ী বিধায়কের দাবি, রাজ্যে বর্তমানে একটি ‘গ্যাং’ ঘুরছে যারা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, পার্টি অফিস দখল করছে এবং কর্মীদের খুন করা হচ্ছে। বিজেপি নেতাদের বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।

কোনো নোটিশ ছাড়াই বুলডোজার চালিয়ে সাধারণ মানুষের কাজের জায়গা নষ্ট করার বিষয়টিকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন তিনি।

কুণাল ঘোষ মনে করিয়ে দেন, ২০১১ সালে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় ‘বদলা নয় বদল চাই’ স্লোগান দিয়েছিলেন এবং তখন কোনো সিপিএম অফিসে আক্রমণ হয়নি। অথচ এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

কালীঘাটের এই বৈঠকের পর এটা স্পষ্ট যে, গণনায় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে। আইনি লড়াই এবং আগামী কর্মসূচির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান কুণাল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

China Earthquake | তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিন! ভেঙে পড়ল বাড়ি, মৃত ২

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিনে (China Earthquake) হঠাৎই নেমে...

Suvendu Adhikari Cabinet meeting | নবান্নে আজ শুভেন্দুর মন্ত্রিসভার মেগা বৈঠক! নজরে সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও বেতন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর আজ, সোমবার...

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...