শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

Kunal Ghosh | সবুজ আবির ভোটের ফলের জন্য তুলে রাখুন! দোলের দিনও রাজনীতির বার্তা কুণাল ঘোষের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্ত উৎসবের (Holi 2026) রঙের আবহেও রাজনীতির ময়দান ছাড়লেন না তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। দোলের দিন যখন গোটা বাংলা আবিরের রঙে মেতে উঠেছে, ঠিক তখনই ভোটারদের উদ্দেশে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তিনি। তাঁর সাফ কথা— যে কোনো রঙেই দোল খেলুন, কিন্তু ‘সবুজ আবির’ যেন এখনই সব খরচ করে না ফেলা হয়।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কুণাল ঘোষ লিখেছেন, “নীল-লাল, হলুদে দোল খেলুন। সবুজ আবির বাঁচিয়ে রাখুন। ভোটের ফলপ্রকাশের দিন বাংলাজুড়ে বিপুল পরিমাণে লাগবে।” রাজনৈতিক মহলের মতে, দোলের শুভেচ্ছাবার্তার আড়ালে কুণাল আসলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) তৃণমূলের বিপুল জয়ের আগাম বার্তা দিয়ে রাখলেন। সবুজ আবির বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, নির্বাচনের ফল বেরোলে উৎসবের আসল রং হবে সবুজই।

রাজ্যের ভোট পরিস্থিতি এখন তুঙ্গে। আগামী ৯ ও ১০ মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী টহল দিতে শুরু করেছে। এই ‘হাই-ভোল্টেজ’ আবহের মধ্যেই কুণালের এই মন্তব্য তৃণমূল কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ২০১১ সাল থেকে টানা ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকার ২০২১-এর নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২১৫টিতে জয়লাভ করেছিল। এবার সেই জয়ের ধারা অব্যাহত রেখে আবারও সবুজ আবিরে বাংলা রঙিন হবে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে কুণাল ঘোষের এই বার্তার পর।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...

Siliguri Police Attack Case | রাস্তার মাঝে বাইক দাঁড় করিয়ে মাতলামো! প্রতিবাদ করতেই ট্রাফিক পুলিশকে বেল্ট খুলে বেধড়ক মার শিলিগুড়িতে

শিলিগুড়ি: রক্ষকই খোদ আক্রান্ত! যাদের হাতে সাধারণ মানুষকে নিরাপত্তা...

Sukhoi Su-30MKI | অসমের আকাশে রহস্যময়ভাবে নিখোঁজ বায়ুসেনার সুখোই Su-30MKI: শুরু হয়েছে জোরকদমে তল্লাশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।...

The Indian Navy | ভারত মহাসাগরে মার্কিন টর্পেডোয় ডুবল ইরানি রণতরী! লঙ্কান উপকূলে উদ্ধারকাজে ভারতীয় নৌসেনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত মহাসাগরের নীল জলরাশি এখন...