Shuvendu Adhikari | লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধি, ‘ছলনা’ ও ‘প্রচারপত্র’ বলে তোপ শুভেন্দুর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর (Lakshmir-Bhandar) ভাতা আরও ৫০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করল সরকার। বৃহস্পতিবার বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এই বর্ধিত ভাতার সুবিধা চলতি মাস থেকেই কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলা উপকৃত হবেন।

এদিন বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মহিলাদের স্বনির্ভর করতে এবং তাঁদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ৫০০ টাকা করে বরাদ্দ বাড়ানো হলো। এই ঘোষণার পরেই শাসক শিবিরের মধ্যে উল্লাস দেখা যায়।

তবে বাজেটের এই ঘোষণাকে ‘ভোটের ইস্তাহার’ এবং ‘ছলনা’ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বিধানসভার বাইরে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “এই বাজেটের কোনো ভিত্তি নেই, এটা স্রেফ একটা প্রচারপত্র। এবার তৃণমূল শূন্য নয়, মাইনাস পাবে।” তাঁর অভিযোগ, বাজেটে যুবক-যুবতীদের কর্মসংস্থান নিয়ে কোনো দিশা নেই এবং আদিবাসী ও তফশিলিদের জন্য কোনো বিশেষ বরাদ্দ বাড়ানো হয়নি।

শুভেন্দু আরও দাবি করেন, “নারী সুরক্ষা নিয়ে বাজেটে একটি শব্দও খরচ করা হয়নি। সাগর বা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেবল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বরাদ্দ নেই। এই সরকার বুঝে গেছে তাদের দিন শেষ, তাই মে মাসে আমরাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করব।” ‘হীরক রানি বাই বাই’ স্লোগান তুলে তিনি দাবি করেন, এ রাজ্যে ‘হাতে কাজ ও পাতে ভাত’ নিশ্চিত করতে ডবল ইঞ্জিন সরকার একান্ত প্রয়োজন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...