All England Open 2026 | ব্যাডমিন্টনের মক্কায় লক্ষ্যের দাপট, অল ইংল্যান্ড ওপেন ফাইনালে বাঙালি ভারতীয় তারকা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায় তেরঙা ওড়ানোর সুযোগ ভারতের সামনে। শনিবার বার্মিংহামে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন (All England Open 2026) প্রতিযোগিতার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। সেমিফাইনালে কানাডার ভিক্টর লাইকে ২১-১৬, ১৮-২১, ২১-১৫ গেমে হারিয়ে খেতাবের লড়াইয়ে নামবেন ১২ নম্বর বাছাই এই ভারতীয় শাটলার।

এক ঘণ্টা ৩৭ মিনিটের এই ম্যারাথন লড়াইয়ে লক্ষ্যের মানসিক দৃঢ়তা ছিল দেখার মতো। ম্যাচের শুরুতেই ৫২ শটের দীর্ঘ র‍্যালি বুঝিয়ে দিয়েছিল যে লড়াই সহজ হবে না। দ্বিতীয় গেমে পায়ে ফোসকা নিয়ে লড়তে হলেও লক্ষ্য দমে যাননি। তৃতীয় গেমে ৮৬ শটের একটি অবিশ্বাস্য র‍্যালি জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি। নিখুঁত স্ট্রোকপ্লে আর জমাট রক্ষণে শেষ পর্যন্ত কুপোকাত করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী লাই-কে।

২০২২ সালের পর এটি লক্ষ্যের দ্বিতীয় অল ইংল্যান্ড ফাইনাল। এর আগে ভারত থেকে কেবল প্রকাশ পাড়ুকোন (১৯৮০) এবং পুল্লেলা গোপীচাঁদ (২০০১) এই ট্রফি জয়ের নজির গড়েছেন। প্রকাশ নাথ ও সাইনা নেহওয়াল রানার-আপ হলেও লক্ষ্য এবার ট্রফি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ফাইনালে তাঁর প্রতিপক্ষ চিনা তাইপেইয়ের লিন চুন-ই।

শি ইউ কি এবং লি শি ফেং-এর মতো হেভিওয়েটদের হারিয়েই ফাইনালে উঠেছেন লক্ষ্য। এখন গোটা দেশ অধীর অপেক্ষায় তাঁর হাতে এই ঐতিহ্যবাহী ট্রফি দেখার জন্য।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে...

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...