দিল্লি-শিমলা মহাসড়কে ধস, পাহাড়ের বড় বড় পাথরের চাঁই ভেঙে পড়ল রাস্তায়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টির জেরে দিল্লি-শিমলা মহাসড়কে ধস নেমে বন্ধ হয়ে গেল রাস্তা। পাহাড়ের বড় বড় পাথরের চাঁই ভেঙে রাস্তায় নেমে আসে। যার জেরে মহাসড়কের একপাশ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে চার লেনের এই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। রাস্তা থেকে দ্রুত পাথর সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শুক্রবার সকালে আচমকাই পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই ভেঙে রাস্তায় নেমে আসে। সেই সময় রাস্তায় খুব একটা যানবাহন ছিল না। ফলে বড় বিপদ থেকে রক্ষা মিলেছে। আবহাওয়া দপ্তর জানা গিয়েছে, শুক্রবার হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আরও ধস নামার আশঙ্কা করছে প্রশাসন।

 

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bengaluru | বেঙ্গালুরুতে বড়সড় বিপত্তি এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান! রানওয়েতে ঘষটে গেল ‘টেল সেকশন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবার সকালে রাজধানী দিল্লি থেকে...

Pulwama attack mastermind dead | পাক অধিকৃত কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ হামজা বুরহান, দাবি রিপোর্টে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ (Pulwama...

Ebola Virus | ইবোলা আতঙ্ক! বিদেশ ফেরত যাত্রীদের জন্য দিল্লি বিমানবন্দরের জরুরি নির্দেশিকা, সতর্ক কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: করোনা ও মাঙ্কিপক্সের পর এবার...