শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Laxmi Ratan Shukla | ভোট-নথিতে গরমিল! সামির পর এবার এসআইআর শুনানিতে ডাক বাংলার কোচ লক্ষ্মীরতনকে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহম্মদ সামির পর এবার এসআইআর শুনানিতে তলব (SIR hearing) করা হল বাংলার হেডকোচ লক্ষ্মীরতন শুক্লাকে (Laxmi Ratan Shukla)। ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার জেরেই এই তলব বলে জানা গিয়েছে। একের পর এক তারকা ক্রিকেটারের নাম এই তালিকায় আসায় প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সূত্রের খবর, লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। অভিযোগ উঠেছে, ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীর নাম নেই। এমনকি তাঁর বাবা উমেশ শুক্লার নামও সেই তালিকায় খুঁজে পাওয়া যায়নি। এই ‘লিঙ্কেজ’ সংক্রান্ত অসঙ্গতি খতিয়ে দেখতেই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। লক্ষ্মী জানিয়েছেন, তিনি নির্দিষ্ট দিনে শুনানিতে হাজিরা দেবেন। সূত্রের দাবি, বাম আমলের ভোট সন্ত্রাসের জেরে সে সময় তালিকা থেকে তাঁর বাবার নাম বাদ পড়েছিল, যার জেরেই আজকের এই বিপত্তি।

কয়েকদিন আগেই একই কারণে ভারতীয় পেসার মহম্মদ সামিকে তলব করা হয়েছিল। সামি বর্তমানে রাসবিহারী বিধানসভার ভোটার হলেও তাঁর নথিতেও ২০০২ সালের লিঙ্কেজ তথ্যের অভাব রয়েছে বলে দাবি কমিশনের। আগামী বুধবার সামির হাজিরা দেওয়ার কথা রয়েছে। শুধু ক্রিকেটাররাই নন, এই একই সমস্যার মুখে পড়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব-ও।

এই ইস্যু নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করে একে ‘ষড়ষন্ত্র’ বলে অভিহিত করেছেন। দেশের মুখ উজ্জ্বল করা তারকাদের কেন বারবার এভাবে হেনস্তা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলের একাংশ। ২০০২ সালের ভোটার তালিকার লিঙ্কেজ কলাম পূরণ করা নিয়ে কড়াকড়ি করতে গিয়েই এই জটিলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

T20 World Cup | ওয়াংখেড়েতে ‘সূর্য-রশ্মি’: আমেরিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতকে বাঁচালেন সূর্যকুমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে চেনা গ্যালারি, কিন্তু...

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...