Left Front Candidate List | ১৯২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য বিধানসভা নির্বাচনে মোট ১৯২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর দিনই প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। আগামী ৩-৪ দিনের মধ্যেই বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এবারের তালিকায় তরুণ মুখের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে তুলে আনা হয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

উত্তরপাড়া থেকে প্রার্থী হচ্ছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শিলিগুড়ি আসনে প্রার্থী হচ্ছেন শিলিগুড়ি পুরনিগমের বাম কাউন্সিলর জয় চক্রবর্তী। যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন সিপিআইএমের বিকাশ ভট্টাচার্য। মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সিপিএমের কৃষক নেতা ঝড়েন রায়। শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দিলীপ সিং। মালদার ইংরেজবাজারে দলের প্রার্থী অম্বর মিত্র। নদিয়ার কালীগঞ্জে তমান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করল সিপিএম। দিনহাটায় ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী হচ্ছেন নিরঞ্জন রায়।

বাকি আসনগুলিতে প্রার্থীরা হলেন-

দমদম: ময়ূখ বিশ্বাস

রাজারহাট-নিউটাউন: সপ্তর্ষি দেব

বরানগর: সায়নদীপ মিত্র

কাকদ্বীপ: নারায়ণ দাস

বারুইপুর পূর্ব: স্বপন নস্কর

সাতগাছিয়া: গৌতম পাল

বিষ্ণুপুর: শ্যামল দল

কসবা: দীপু দাস

সোনারপুর উত্তর: মোনালিসা সিনহা

বেহালা পশ্চিম: নীহার ভক্ত

মহেশতলা: সায়ন ব্যানার্জি

বেলেঘাটা: পারমিতা রায়

উদয়নারায়ণপুর: ষষ্ঠী মাজি

শ্রীরামপুর: নবনীতা চক্রবর্তী

সিঙ্গুর: দেবাশিস চট্টোপাধ্যায়

চন্দননগর: মনীষ পন্ডা

আরামবাগ: বীথিকা পন্ডিত

হরিপাল: সৌমেন মুখোপাধ্যায়

চন্ডীপুর: রীতা দাস

পটাশপুর: সৈকত গিরি

কাঁথি উত্তর: সুতনু মাইতি

কাঁথি দক্ষিণ: তেহরান হুসেন

রামনগর: অশোক কুমার মাইতি

দাঁতন: শ্যামলকান্তি দাস পট্টনায়েক

ঝাড়গ্রাম: অর্জুন মাহাতো

কেশিয়ারি: মলিনা মুর্মু

খড়্গপুর সদর: মধুসূদন রায়

নারায়ণগড়: তাপস সিনহা

ডেবরা: সুমিত অধিকারী

ঘাটাল: শান্তিনাথ সাতিক

ঘাটাল: শান্তিনাথ সাতিক

বাঁকুড়া: অভয়ানন্দ মুখোপাধ্যায়

রঘুনাথপুর: গণেশ বাউরি

রানিবাঁধ: দেবলীনা হেমব্রম

কোতুলপুর: রামচন্দ্র রায়

সোনামুখী: অজিত রায়

খণ্ডঘোষ: রামজীবন রায়

বর্ধমান দক্ষিণ: সুদীপ্ত গুপ্ত

রায়না: সোমনাথ মাঝি

মেমারি: কৃষ্ণেন্দু ভদ্র

ভাতার: হাসিনা খাতুন

পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা

কাটোয়া: সঞ্জিত দাস

মঙ্গলকোট: মীরাজ আলম

আউশগ্রাম: চঞ্চল মাঝি

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | মেদিনীপুরের ব্যাটন এবার অভিষেকের হাতে? হলদিয়ার সভা থেকে বড় ঘোষণা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হলদিয়ার (Haldia) সভা থেকে মেদিনীপুর...

CM Mamata Banerjee | “শিল্প এবং কৃষি আমার দুই ভাই-বোন”, হলদিয়ায় দাঁড়িয়ে কি কোনো বড় মাস্টারস্ট্রোক দিলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে পূর্ব মেদিনীপুর মানেই...

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...