Leopard Body Recovered | চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের দেহ, চাঞ্চল্য বাতাসিতে

শেষ আপডেট:

খড়িবাড়ি: চা বাগান থেকে হল উদ্ধার চিতাবাঘের দেহ (Leopard Body Recovered)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়ির (Khoribari) বাতাসিতে। বৃহস্পতিবার সকালে বাতাসির পান্তাবাড়িতে একটি ব্যক্তি মালিকানাধীন বাগানে চা পাতা তোলার সময় মৃত চিতাবাঘটিকে দেখতে পান শ্রমিকরা।

জানা গিয়েছে, এদিন ১০-১২ জন শ্রমিক চা পাতা তোলার সময় প্রথমে একটি লেজ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পচনশীল অবস্থায় পড়ে থাকা চিতাবাঘটির দেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রচুর কৌতূহলী মানুষ ভিড় জমান। পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরে। এরপর টুকরিয়াঝাড় বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠায়। বন দপ্তরের প্রাথমিক অনুমান, ৪-৫ দিন আগেই এই পূর্ণবয়স্ক চিতাবাঘটির মৃত্যু হয়েছে। গত ৭ দিন ধরে বাগানে চা পাতা তোলার কাজ বন্ধ ছিল। এদিন ফের কাজ চালু হতেই এই ঘটনা নজরে আসে। তবে চিতাবাঘটির মৃত্যু কীভাবে হল তা জানতে তদন্ত শুরু করেছে বন দপ্তর।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kim Jong Un | কিমকে ছোঁয়ার চেষ্টা করলেই ‘স্বয়ংক্রিয়’ পরমাণু হামলা! যুদ্ধের নীতিতে আমূল বদল উত্তর কোরিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কথায় কথায় পরমাণু যুদ্ধের হুমকি...

US-Iran Conflic | ‘মিসাইল তাক করা আছে’, মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীকে (Strait of Hormuz)...

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...