Leopard | ছাগলের টোপেই কিস্তিমাত, চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

শেষ আপডেট:

নাগরাকাটা: বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হল একটি চিতাবাঘ (Leopard)। নাগরাকাটা (Nagrakata) ব্লকের বামনডাঙ্গা চা বাগানের (Bamandanga Tea Garden) ঘটনা। খবর চাউর হতেই চিতাবাঘ দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা হতেই চিতাবাঘটি শ্রমিক মহল্লায় ঢুকে গোরু, ছাগল, হাঁস, মুরগী তুলে নিয়ে যেত। এমনকি চিতাবাঘটি কয়েকবার চা বাগানের শ্রমিকদেরও তাড়া করেছে। বুনোটির হামলায় জখম হয়েছেন অনেকেই। আতঙ্ক ছড়াতেই খবর দেওয়া হয় বন দপ্তরে। গত বৃহস্পতিবার বিকেলে ছাগলের টোপ দিয়ে ফ্যাক্টরি লাইন সংলগ্ন ডায়না এলাকায় খাঁচা পাতেন বনকর্মীরা। ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে চিতাবাঘটি। শুক্রবার ভোরে খাঁচাবন্দি চিতাবাঘটি দেখতে পান বাসিন্দারা। খবর যায় বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জে। বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। রেঞ্জার সজল দে জানান, এদিনই পুরুষ চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

চলতি মাসেই চিতাবাঘের হামলায় জখম হন এক মহিলা চা শ্রমিক। জানা যায়, চা বাগানের ৬ নম্বর সেকশনে কাঁচা পাতা তুলতে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। সেই সময় ঝোপের আড়ালে লুকিয়ে ছিল চিতাবাঘটি, তা টেরই পাননি কেউ। পাতা তুলতে তুলতে আচমকাই এক মহিলা শ্রমিকের ওপর ঝাপিয়ে পড়ে চিতাবাঘটি। টাল সামলাতে না পেরে তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান তিনি। চিতাবাঘটি ওই মহিলা মাথায় ও মুখে থাবা বসিয়ে দেয়। তখন শ্রমিকদের চিৎকারেই পালিয়ে যায় চিতাবাঘ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Popular

More like this
Related

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Nipah Virus Bengal | বাংলায় নিপা ভাইরাসের হানা! আক্রান্ত বারাসতের ২ নার্স, তড়িঘড়ি নজরদারি শুরু নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের থাবা বসাল প্রাণঘাতী...