শনিবার, ১৪ মার্চ, ২০২৬

এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর জন্তু! নদীর পাড়ে পায়ের ছাপ ঘিরে আতঙ্ক

শেষ আপডেট:

কোচবিহার: পায়ের ছাপ দেখে ভয়াল কোনও জন্তুর আতঙ্ক ছড়াল কোচবিহার শহর সংলগ্ন উত্তর টাকাগাছ এলাকায়। বৃহস্পতিবার ওই এলাকায় মরা তোর্ষা নদীর চরে অজানা জন্তুর পায়ের ছাপ লক্ষ্য করা যায়। এতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা শাজাহান আলির দাবি, তিনি একটি চিতাবাঘকে নদী পার হতে দেখেছেন। খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বন দপ্তরের কর্মীরা এলাকায় গিয়ে টহলদারি চালায়। নদীর পাড়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে সেটি চিতাবাঘের পায়ের ছাপ হতে পারে বলে বন দপ্তরের কর্মীদের অনুমান।

এলাকার বাসিন্দারা জানান, ওই জায়গাতেই একটি বড় অংশ জুড়ে বড় বড় গাছপালা ও জঙ্গল রয়েছে। সেখানেই চিতাবাঘ থাকতে পারে বলে তাদের ধারণা। প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে কোচবিহার শহরের কলাবাগান এলাকা থেকে একটি চিতাবাঘ উদ্ধার করা হয়েছিল। কোচবিহারের পাশেই রয়েছে পাতলাখাওয়া বনাঞ্চল ও চিলাপাতা। সেখান থেকে রাতের অন্ধকারে বন্যপ্রাণী চলে আসতে পারে বলে মনে করছেন অনেকেই।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

Durgapur Highway Robbery | কোটি টাকা লুটকাণ্ডে বড় সাফল্য! ২৩ মাস টালবাহানার পর গ্রেপ্তার মূল পাণ্ডা

দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে (Durgapur Highway Robbery) পুলিশ...

Army Jawan Martyred | জম্মুতে মহড়া চলাকালীন দুর্ঘটনায় শহিদ দুর্গাপুরের জওয়ান, চোখের জলে শেষ বিদায় বীর সন্তানকে

দুর্গাপুর: দেশের সেবা করতে গিয়ে অকালে প্রাণ হারালেন দুর্গাপুরের...