Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

শেষ আপডেট:

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে এবার উত্তপ্ত হয়ে উঠেছিল ফালাকাটার কাদম্বিনী চা বাগান (Kadambini Tea Garden)। গত ১৪ এপ্রিল বিজেপি প্রার্থী দীপক বর্মন এই বাগানে আক্রান্ত হয়েছিলেন। তবে অন্যদিকে, চা বাগানে চিতাবাঘের হামলা নিয়েও আতঙ্কে ছিলেন শ্রমিকরা। তবে অবশেষে মঙ্গলবার সকালে মিলল স্বস্তি। দীর্ঘ ১৭ দিনের প্রচেষ্টায় বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক মাদি চিতাবাঘ (Leopard Caged)।

ঘটনার সূত্রপাত গত ৬ এপ্রিল, যখন বাগানে কাজ করার সময় এক মহিলা শ্রমিক চিতাবাঘের হামলায় জখম হন। এরপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গত ১৫ এপ্রিল দুটি শাবক দেখা যাওয়ায় আতঙ্ক বহুগুণ বেড়ে যায়। তবে ৬ এপ্রিল থেকেই জলদাপাড়া সাউথ রেঞ্জ ওই বাগানে খাঁচা পেতে রেখেছিল। সেই সঙ্গে বনকর্মীরা ২৪ ঘণ্টা নজরদারি চালালেও চিতাবাঘটি কিছুতেই খাঁচাবন্দি হচ্ছিল না।

কিন্তু অবশেষে এদিন সকালে চিতাবাঘটি খাঁচাবন্দি হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন শ্রমিকরা। বন দপ্তর জানিয়েছে, চিতাবাঘটিকে উদ্ধারের পর মাদারিহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের মতে, আর দু’দিন পরেই ভোট। চিতাবাঘটি ধরা না পড়লে ভোটকেন্দ্রে যাতায়াত নিয়ে প্রবল আতঙ্ক থাকত। তবে সেটি ধরা পড়ায় এখন নিশ্চিন্তে ভোটে শামিল হতে পারবেন বাগানবাসীরা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...