Recipe | স্বাদবদল হোক ট্রাইবাল রেসিপিতে, পাতে পড়ুক বাঁশপোড়া চিংড়ি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাছ-মাংস খেয়ে একঘেয়ে লাগছে? চাইছেন একটু স্বাদবদল করতে?  তাহলে ট্রাইবাল পদ ট্রাই করতে পারেন। খেয়ে-খাইয়ে দুটোতেই শান্তি। রেসিপি দেখে রান্না করে তাক লাগিয়ে দিন।

বাঁশপোড়া চিংড়ি

উপকরণ: মাঝারি সাইজের চিংড়ি (৬টা), নারকেল কোরা (২ চামচ), পোস্ত বাটা (১ চামচ), কালো সর্ষে বাটা (২ চামচ), সর্ষের তেল (দেড় চামচ), কাঁচালংকা চেরা (২-৩টে), নুন ও চিনি (স্বাদ অনুযায়ী), হলুদ গুঁড়ো (আধ চামচ), আদা বাটা (আধ চামচ)।

পদ্ধতি: চিংড়ি ভালো করে ধুয়ে সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে ৫/৭ মিনিট রাখুন। এরপর এক পাশ খোলা, এক পাশ বন্ধ একটা বাঁশ নিয়ে, তার খোলে ম্যারিনেট করা চিংড়ি ভরে আটা দিয়ে বাঁশের মুখ সিল করে দিন। উনুনে বা গ্যাস ওভেনে আস্তে আস্তে বাঁশটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে শুরু করুন। যখন দেখবেন বাঁশ হালকা ফেটে এসেছে, জানবেন ভিতরে চিংড়ি রান্না সম্পূর্ণ হয়েছে। নামিয়ে বাঁশের একপাশ খুলে ভাপা চিংড়ি বের করে নিন। গরম ভাতের সঙ্গে জমে যাবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Life style | বেশি নয়, বরং কমেই আসল সুখ! আধুনিক জীবনধারা বদলে দিতে জনপ্রিয় হচ্ছে ‘মিনিমালিস্ট’ লাইফস্টাইল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চারদিকে শুধু কেনাকাটার হিড়িক আর...

Fish Fry | ঘরোয়া আড্ডায় পাতে পড়ুক জিভে জল আনা ‘কলকাতা স্টাইল ফিশ ফ্রাই’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ট্রিট ফুড বা ঘরোয়া আড্ডার...

Indoor Plants | ঘরের কোণেই এক চিলতে অরণ্য! অন্দরমহল সাজাতে ইনডোর প্ল্যান্টের জাদুকরী টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংক্রিটের জঙ্গলে এখন জানলা খুললেই...

Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়কাঁপানো শীত আর এক কাপ ধোঁয়া...