Liquor seize | বিহার পাচারের আগেই পর্দাফাঁস! প্রায় ৯১ লক্ষ টাকার মদ সহ ট্রাক আটক, গ্রেপ্তার চালক

শেষ আপডেট:

শিলিগুড়ি: নির্বাচনের আগে আন্তঃরাজ্য মদ পাচার চক্র রুখতে বড়সড়ো সাফল্য পেল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি আবগারি স্টেশন (Naxalbari Excise) এবং বাগডোগরা আবগারি সার্কেলের (Bagdogra Excise Circle) যৌথ অভিযানে খড়িবাড়ি থানার ভজনপুর-চকরমারি এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সিকিমের মদ (Liquor seize)। এই ঘটনায় পাচারে ব্যবহৃত একটি ট্রাক সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মদ ও ট্রাকের মোট বাজারমূল্য প্রায় ৯১ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা।

আবগারি দপ্তর সূত্রে খবর, বুধবার গভীর রাতে খবর আসে একটি ট্রাকে করে সিকিমের শুল্ক ফাঁকি দেওয়া মদ বিহারে পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বাগডোগরা রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টরের তত্ত্বাবধানে খড়িবাড়ি থানার ভজনপুর এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। পানিট্যাঙ্কির দিক থেকে আসা একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ট্রাকটিকে আটক করেন আধিকারিকরা।

পাহাড় প্রমাণ মদ আটক করা ট্রাকটি পরীক্ষা করে দেখা যায়, তার ওপরের অংশ ত্রিপল দিয়ে অত্যন্ত সুকৌশলে ঢাকা ছিল। তল্লাশি চালিয়ে ভেতর থেকে উদ্ধার হয় বিপুল মদ, যাতে লেখা ছিল ‘শুধুমাত্র সিকিমে বিক্রয়যোগ্য’। অর্থাৎ পশ্চিমবঙ্গ বা বিহারে এই মদ আনা সম্পূর্ণ বেআইনি।

তদন্ত ও গ্রেপ্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চালক জানায়, দুধিয়া সংলগ্ন একটি ফাঁকা জায়গায় অন্য একটি গাড়ি থেকে এই মদ ট্রাকে লোড করা হয়েছিল এবং তা বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ধৃত চালকের কাছ থেকে পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং ট্রাকের চাবি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এই চক্রের পেছনে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Nagrakata | ডুয়ার্সে বুনো আতঙ্ক: চিতাবাঘের হামলায় জখম ৬, বানারহাটে বাইসনের মৃত্যুতে শোরগোল

নাগরাকাটা: একদিকে চিতাবাঘ, অন্যদিকে বাইসন। বৃহস্পতিবার দুধরনের বুনোকে কেন্দ্র...

Balurghat | ফের তৃণমূল নেতা গ্রেপ্তার: তোলাবাজি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে ধৃত ‘ডাকু’ কৌশিক

সুবীর মহন্ত, বালুরঘাট: চাকরি দুর্নীতির পর এবারে কাটমানি, তোলাবাজির...

Sitalkuchi TMC leader death | শীতলকুচিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শীতলকুচি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি গ্রামে...

Harishchandrapur | সরকারি শৌচালয়ের বদলে মার্কেট কমপ্লেক্স! হরিশ্চন্দ্রপুরের দুর্নীতিতে ব্যাপক শোরগোল

হরিশ্চন্দ্রপুর: রাজ্যে সরকারের পালা বদল হতেই হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) বিগত...