Jalpaiguri | ‘একাকী’ মায়ের কোলে চেপে স্পেনে পাড়ি ছোট্ট শিশুকন্যার

শেষ আপডেট:

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: ঘর পেল ছোট্ট শিশুকন্যা। সোমবার স্পেনের (Spain) সিঙ্গল মাদার হিসেবে ওই শিশুকন্যাকে কোলে নিয়ে জলপাইগুড়ির (Jalpaiguri) জেলা শাসকের দপ্তরে আপ্লুত হয়ে পড়েন। এক বছর তিন মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ সময় জেলা শাসক শামা পারভিন খুনশুটি করলেন। এরপর তিনি সকলের উপস্থিতিতে বিদেশিনী মায়ের হাতে শিশুটিকে তুলে দেন। মঙ্গলবার তাঁরা দিল্লি যাবেন। তারপর সেখান থেকে বিমানে শিশুটি মা ও মামার সঙ্গে স্পেনের সেন্টিয়াগোতে পাড়ি দেবে। জেলা শাসক শামা পারভিন বলেন, ‘প্রশাসনিক কাজের সঙ্গে এমন কাজ মনকে খুশি করে৷ এতদিনে আমার হাত ধরে প্রায় ৩০টি শিশু মা-বাবা পেয়েছে। এই শিশুকন্যাটি স্পেনে যাচ্ছে। নতুন পরিবার পাচ্ছে। ভালো থাকবে এটাই আশা করি।’

এদিন সকাল থেকে জেলা শাসক দপ্তরে সাজোসাজো রব ছিল। স্পেনের ওই সিঙ্গল মাদার অর্থনীতির গবেষক। কখন তিনি শিশুটিকে সরকারিভাবে নিজের কাছে পাবেন সেজন্য তিনি এদিন সকাল থেকে জেলা শাসকের দপ্তরে অপেক্ষা করছিলেন। নিজের সঙ্গে খেলনাও নিয়ে এসেছিলেন৷ এরপর জেলা শাসক এসে বাচ্চাকে তাঁর ‘নতুন’ মায়ের কোলে তুলে দেন৷ মাকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির ভালোমতো খেয়াল রাখতে বলেন। শিশুটিকে কাছে পাওয়া মাত্র মায়ের চোখেমুখে এক অদ্ভুত তৃপ্তি দেখা গেল৷ ভাষাগত সমস্যা থাকলেও তাঁর মনের আবেগ বুঝতে সমস্যা হয়নি৷ মাতৃত্বের স্বাদ পেয়ে ওই বিদেশিনী বলেন, ‘আমার জীবন পরিপূর্ণতা লাভ করল। জেলা প্রশাসন সহ সকলকে ধন্যবাদ জানাই। এত তাড়াতাড়ি পাসপোর্ট, জন্মের শংসাপত্র তৈরি করে দেওয়ার জন্য।’

কোরক হোমের সুপারিন্টেন্ডেন্ট গৌতম দাস জানান, এই প্রথম কোনও শিশুকে সিঙ্গল মা দত্তক নিলেন৷ আনন্দ তো অবশ্যই হচ্ছে। তবে, এতদিন ধরে ওকে দেখছি। একটু তো মন ভারাক্রান্ত হবেই। বিদেশের মাটিতে ও ভালো থাকুক। উচ্চশিক্ষিত হোক। এটাই কামনা করি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...

NBMCH | ক্যামেরা আছে কিন্তু চোখ নেই! উত্তরবঙ্গ মেডিকেলে নিরাপত্তা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা কি ‘হাওয়া’?

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের পরে উত্তরবঙ্গ মেডিকেল...

NBSTC | অচল হওয়ার মুখে এনবিএসটিসি! সরকারি এক নির্দেশিকায় কি থমকে যাবে উত্তরবঙ্গের চাকা?

দেবদর্শন চন্দ, কোচবিহার: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহালের ক্ষেত্রে রাজ্য সরকারের...