চাঁদা তুলে নালা সাফাই, দলের পঞ্চায়েতের ওপর ক্ষুব্ধ তৃণমূলীরাই

শেষ আপডেট:

রাঙ্গালিবাজনা: নালা তৈরি করা হলেও ১০ বছরে একবারও সাফাই করা হয়নি। এমনই অভিযোগ স্থানীয়দের। অবশেষে চাঁদা তুলে মঙ্গলবার নালা সাফাই করলেন তাঁরা। এই নিয়ে পঞ্চায়েতের ওপর বেজায় ক্ষুব্ধ আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের ভাঁটাখোলানের বাসিন্দারা। একাধিকের বক্তব্য, তাঁরা তৃণমূলের কর্মী। অথচ, দলেরই পঞ্চায়েত সদস্য নালা সাফাইয়ে উদ্যোগ নেননি।

গ্রাম পঞ্চায়েত সদস্য বানু বেগম জানান, তিনি পঞ্চায়েত অফিসে নালা সাফাইয়ের আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি। এছাড়া তাঁর স্বামী গোলাম রসুল ব্যক্তিগত খরচে বিশ্রামাগার তৈরির মতো উন্নয়নমূলক কাজও করেছেন। ভোট এগিয়ে আশায় কিছু লোক অপপ্রচার শুরু করেছে। তৃণমূলের মৌজা কমিটির সভাপতি হাসানুজ্জমানের বক্তব্য, কংক্রিটের নালা, রাস্তা, কবরস্থানের প্রাচীর, অলিগলিতে পথবাতি সবই করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের ১৭টি ওয়ার্ডের মধ্যে ওই ওয়ার্ডটি মডেল বলে দাবি তাঁর। যারা পঞ্চায়েতের বিরুদ্ধে কথা বলছেন তাঁরা তৃণমূলের কেউ নন। এমনটাই দাবি হাসানুজ্জমানের।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Vande Mataram | রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ‘বন্দে মাতরম’! সোমবার থেকেই নয়া নিয়ম চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক...

Kunal Ghosh | বিধানসভায় শপথ নিয়ে ‘বিস্ফোরক’ কুণাল: নেপথ্যে কি দলেরই কোনো ‘বিভীষণ’?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ...

Budbud TMC Leader Arrested | ক্ষমতার দাপট অতীত, বিজেপি আসতেই শ্রীঘরে তৃণমূলের এই প্রতাপশালী উপপ্রধান!

রাজা বন্দ্যোপাধ্যায়, বুদবুদ: সময় বদলেছে, বদলেছে রাজ্যের শাসক দলও।...

Mahakal Mahatirtha | মহাকাল মহাতীর্থ যেন শাঁখের করাত, উত্তরবঙ্গের মেগা প্রকল্প নিয়ে উভয়সংকটে বিজেপি সরকার

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: মাটিগাড়া উপনগরীর উলটোদিকের বিস্তীর্ণ ফাঁকা জমিতে...