দীর্ঘ ২০ বছরেও রাস্তা মেরামত হয়নি, প্রতিবাদে নদীভাংতি এলাকায় পথ অবরোধ স্থানীয়দের

শেষ আপডেট:

তুফানগঞ্জ: দীর্ঘ ২০ বছর ধরে রাস্তা বেহাল হয়ে আছে। প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। প্রতিবাদে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের নদীভাংতি এলাকায় পথ অবরোধে শামিল হলেন স্থানীয়রা।

ধলপল ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের নদীভাংতি এলাকা থেকে শালবাড়ি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘ ২০ বছর থেকে বেহাল হয়ে রয়েছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। প্রাক বর্ষায় রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা কুশল দেব ও চন্দ্রেশ্বর দাস জানান, রাস্তাটি মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। তাই এদিন তাঁরা প্রতিবাদে সরব হয়েছেন। এদিন অবরোধের জেরে রাস্তার দু’দিকে যানজটের সৃষ্টি হয়। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে। পরে জয়েন্ট বিডিও’র আশ্বাসে অবরোধ উঠে যায়। তুফানগঞ্জ-১ এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...