Balurghat | স্বনির্ভর গোষ্ঠীর ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, পুজোর মুখে বিপাকে ২০০ মহিলা

শেষ আপডেট:

বালুরঘাট: পুজোর আগে প্রবল বিপাকে পড়লেন বালুরঘাট (Balurghat) শহর লাগোয়া হাজিপুর এলাকার প্রায় দুইশো জন গৃহবধূ। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর (Self help group) হয়ে ব্যাংকে জমানো প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে পালাবার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

জানা গিয়েছে, গত বছর মহালয়ার পর থেকে প্রতি সপ্তাহে অর্থ জমিয়ে আসছিলেন ওই মহিলারা। সেই জমানো অর্থ একেবারে ফেরত পাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু টাকা ফেরত দেওয়ার সময় আসতেই আচমকা মোবাইল সুইচ অফ করে গায়েব হয়ে যায় অভিযুক্ত যুবক। এদিকে সারাবছর ধরে জমানো অর্থ ফেরত না পেয়ে পুজোর আগে মুষড়ে পড়েছেন ওই এলাকার শতাধিক মহিলা। তাই উপায় না পেয়ে সোমবার বালুরঘাট থানায় (Balurghat Police station) এসে ক্ষোভ উগরে দেন তাঁরা। বালুরঘাট থানায় লিখিতভাবে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Shankar Ghosh | ‘এই শহর আমার কাছে চাঁদের পাহাড়ের মতো’ শিলিগুড়িতে ফিরেই বড় বার্তা শংকরের

শিলিগুড়ি: বিধায়ক পদে শপথ গ্রহণের পর কলকাতা থেকে ঘরের...

Alipurduar | সরকার বদলালেও বদলায়নি ভাগ্য, শিসামারার জলোচ্ছ্বাসে ফের আতঙ্কে শালকুমারহাট

সুভাষ বর্মন, শালকুমারহাট: আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের শালকুমারহাটে (Shalkumar hat)...

Child Rescued | মৃত্যুকূপ থেকে জয়ী গুরকরণ, প্রশাসনের তৎপরতায় বোরওয়েল থেকে জীবিত ফিরল শিশু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঞ্জাবের (PUNJAB) হোশিয়ারপুরের (Hoshiar pur)...

Bangladesh | ‘জয় বাংলা’ বলায় নওগাঁয় প্রবীণ মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা, চট্টগ্রামে জানাজা থেকে গ্রেপ্তার ১৬

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ক্ষমতার পরিবর্তনের পরও...