Coochbehar TMC | নিশীথের হারে উচ্ছ্বসিত, তিনদিন পর মৎস্যমুখ রবির

শেষ আপডেট:

গৌরহরি দাস, কোচবিহার: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) হেরে যাওয়ায় ফের আমিষ খাবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। দলীয় প্রার্থী (Coochbehar TMC) জগদীশ বর্মা বসুনিয়ার (Jagadish Chandra Barma Basunia) জয়ের পর উচ্ছ্বসিত রবির ঘোষণা, ‘তিনদিন বাদে মৎস্যমুখী করে ফের আমিষ খাব।’

রবির সঙ্গে নিশীথ প্রামাণিকের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। এবার লোকসভা নির্বাচনে নিশীথের বিরুদ্ধে তাঁর ভাবশিষ্য হিসাবে পরিচিত সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া প্রার্থী হওয়ার পর থেকে তাঁকে জেতাবার জন্য কোমর বেঁধে নেমেছিলেন রবি। ৭০ বছর বয়সেও নাওয়া-খাওয়া ভুলে নির্বাচনে দিনরাত জগদীশকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচনি প্রচার করে বেড়িয়েছেন তিনি। নিশীথের বিরুদ্ধে জগদীশকে জেতানোর জন্য মদনমোহন মন্দিরে গিয়ে রবিবাবু পুজোও দিয়েছিলেন। মদনমোহনের সামনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, নিশীথকে যদি হারাতে না পারেন তাহলে তিনি আর মাছ-মাংস সহ আমিষ খাবার খাবেন না। মাস দুয়েক আগে মদনমোহন মন্দিরে দাঁড়িয়ে এই মানত করার পর থেকে তিনি আর আমিষ খাবার মুখে তোলেননি। তাঁর কাছের লোকজন তাঁকে আমিষ খাবার খেতে অনুরোধ করলেও তিনি অনড় ছিলেন।

গণনা শুরু হওয়ার পর থেকে তিনি গণনাকেন্দ্রের সামনে দলের শিবিরে টিভির সামনে সকাল থেকে ঠায় বসেছিলেন। অবশেষে নিশীথ হারার পর যুদ্ধজয়ের তৃপ্তি ফুটল তাঁর চোখেমুখে।

রবিবাবু বলেন, ‘বাবা মদনমোহনের কাছে প্রার্থনা করেছিলাম যে নিশীথকে হারাতে না পারলে এ জন্মে আর আমিষ খাব না। বাবা মদনমোহন আমার কথা শুনেছেন। নিশীথ হেরেছেন। তিনদিনের মধ্যে সকলকে নেমন্তন্ন করে আমি মৎস্যমুখী করে আমিষ খাব।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Border Infiltration | সরকার বদলালেও জারি অনুপ্রবেশ! রাধিকাপুর সীমান্তে ৪ জন ধরা পড়তেই শুরু তীব্র রাজনৈতিক তর্জা

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট প্রচারে...

Balurghat | খেলার মাঠে সুইমিং পুল, অভিষেকের হেলিপ্যাডের সৌজন্যে থমকে খেলাধুলো

সুবীর মহন্ত, বালুরঘাট: দেড় মাস আগের কথা। ‘যুবরাজ’ অভিষেক...

Raiganj Illegal Toll Gate | জেলাজুড়ে সিন্ডিকেটের অবৈধ টোল গেট! সরকার বদলাতেই কি ভাঙছে তৃণমূল নেতাদের ‘তোলাবাজির ঠেক’?

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: টেটো-অটো হোক, বাস বা ট্রেকার। নির্দিষ্ট...