Lok sabha election 2024 | শুরুতেই মাথা ফাটলো সিপিএম কর্মীর, বহরমপুরে কংগ্রেস এজেন্টকে মার! অভিযুক্ত তৃণমূল   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও একপ্রকার নির্বিঘ্নেই ভোট চলছে বাংলার আটটি কেন্দ্রে। রাজ্যের আট কেন্দ্রে সোমবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে লোকসভার চতুর্থ দফার নির্বাচন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান, বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হা প্রমুখ। এখনও পর্যন্ত বাংলার তিন দফার ১০টি আসনের ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটগ্রহণ চলছে প্রতিটি কেন্দ্রেই।

এদিন ভোটের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগর। কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা এলাকায় ক্যাম্পে বসা নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। বহরমপুরের বেলডাঙার মির্জাপুরে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আসানসোলের রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তাঁদের দলীয় পতাকা তৃণমূলের লোকজন খুলে ফেলেন। প্রতিবাদ করলে হামলা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আসানসোল উত্তর বিধান সভায় আসানসোল রেলপারের পলিটেকনিক কলেজের তিনটি বুথে ( ২৩৯, ২৪১ ও ২৪২ নং) ইভিএম খারাপ হয়ে যায়। তাই ভোট শুরু হয়নি নির্দিষ্ট সময়ে। একঘন্টা পরে সকাল আটটার পরে ভোট শুরু হয়। যা নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের গড়গড়া গ্রামে গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম খারাপ। ২০২ নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

বহরমপুরের বড়ঞায় কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শ্রীহট্ট ১৬৫ নম্বর বুথে কংগ্রেসের এজেন্ট ছাড়াই ভোট চলছে। প্রিসাইডিং অফিসারও সে কথা স্বীকার করে নিয়েছেন।

ভোটের দিন সকালে কৃষ্ণনগরের তেহট্টে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটেছে সিপিএম কর্মীর। নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও এলাকায় বোম পড়ছে বলে অভিযোগ। বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হজরত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ।

বহরমপুরের বেলডাঙার মির্জাপুরে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন রাজ্য...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...

West Bengal Cabinet Portfolios | ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! কোন দায়িত্ব পেলেন কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ...