Lok sabha election result 2024 | উত্তর মালদায় হারলেন প্রসূন, টানা দ্বিতীয়বার জয় বিজেপির খগেন মুর্মুর

শেষ আপডেট:

মালদা: প্রত্যাশামতোই উত্তর মালদা (Malda North) আসনে জিতলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফলাফলে (Lok sabha election result 2024) ৭৭,৭০৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। খগেন মুর্মুর প্রাপ্ত ভোট, ৫,২৭,০২৩।

ভোট গণনার শুরু থেকেই খগেন মুর্মুর জয় নিয়ে খুব একটা সংশয় ছিল না। তবে মাঝখানে কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম এগিয়ে যান। তবে দ্রুত পরিস্থিতি অনুকূলে চলে আসে খগেন মুর্মুর। একসময় সিপিএম করা খগেন মুর্মু ২০১৯ সালের আগে বিজেপিতে যোগদান করেন। তারপর বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে প্রথম জয়। গেরুয়া শিবিরের নেতা হলেও সিপিএম করার সূত্রে স্থানীয় সংখ্যালঘু মানুষের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। যার সুফল তিনি ভোটে পেয়েছেন বলে মনে করা হচ্ছে। আবার তাঁর নিজস্ব আদিবাসী ভোটব্যাংকও রয়েছে এলাকায়। পাশাপাশি মালদা আসনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বও খগেন মুর্মুর জয়ের পথ প্রশস্ত করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bardhaman | নুন আনতে পান্তা ফুরনোর সংসার, হোটেলে ঝাড়ু দেওয়া সাগরই এখন উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম!

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দারিদ্রতা পরিবারের নিত্য দিনের সঙ্গী। রুটি...

Raju Bista | উত্তরপ্রদেশ থেকে ২ ডজন আর্থমুভার আনাচ্ছি! শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি সাংসদের

শিলিগুড়ি: ‘উত্তরুপ্রদেশ থেকে আগাম ২ ডজন আর্থমুভারের বরাত দেওয়া...

Boro Paddy Damage | বৃষ্টির জলে ডুবে ধানের জমি! মালদায় বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

জসিমুদ্দিন আহম্মদ, পুরাতন মালদা: বোরো ধানের ভরা মরশুমে জেলাজুড়ে...

Satyendranath Roy Gangarampur | জয়ের পরই ‘চায়ে পে চর্চা’য় সত্যেন্দ্রনাথ, গঙ্গারামপুরের জন্য আসছে কোন মেগা প্রকল্প?

গঙ্গারামপুর: সদ্য সমাপ্ত হাই-ভোল্টেজ বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক জয় সম্পূর্ণ...