Lok sabha election result 2024 | গণি মিথেই বাজিমাত! দক্ষিণ মালদায় জয় কংগ্রেসের ইশা খান চৌধুরীর

শেষ আপডেট:

মালদা: দক্ষিণ মালদা লোকসভা আসনে অনায়াসে জয় পেলেন কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী (Isha Khan Chaudhari)। এই আসনে প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরীকে প্রার্থী করেছিল কংগ্রেস (Congress)। সমর্থন দিয়েছিল বামেরা। ইশাখানের প্রাপ্ত ভোট ৫,৭২,৩৯৫। ভোটের ফলাফলে (Lok sabha election result 2024) তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী পেয়েছেন ৪,৪৪,০২৭ ভোট। মোট ১,২৮,৩৬৮ ভোটে জয়ী হয়েছেন ইশা খান চৌধুরী। তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান এই আসনে রয়েছেন ৩ নম্বরে।

দক্ষিণ মালদা আসন সংখ্যালঘু অধ্যুষিত। এই আসনে এখনও কার্যকর গণি মিথ। ফলে গণি পরিবারের সদস্য হওয়ায় কিছুটা সুবিধে পেয়েছেন ইশা খান চৌধুরী। অন্যদিকে বিরোধী তৃণমূলের প্রার্থীর এলাকায় সেভাবে পরিচিতি না থাকায় তৃণমূলের সংখ্যালঘু ভোটের একটা অংশও কংগ্রেসের পক্ষে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরই সঙ্গে ইশাখান চৌধুরীর নিজস্ব ইমেজের জেরেই কিছুটা হিন্দু ভোটেও ভাগ বসাতে পেরেছেন। এই তিন ফ্যাক্টরেই তার জয়ের পথ সুগম হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Mekhliganj | রান্নার গ্যাসের অভাবে বন্ধ মা ক্যান্টিন

মেখলিগঞ্জ: গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে মেখলিগঞ্জ শহরের হাসপাতাল...