Narendra Modi | ‘পুতিনকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছি’, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর বললেন মোদি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। এমনকি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্রি সংক্রান্ত আলোচনা স্থগিত করারও হুমকি দিয়েছেন। রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা করছে এবং রাশিয়াকে যুদ্ধে ‘সাহায্য’ করে চলেছে। সে কারণে এই শুল্ক বৃদ্ধির ঘোষণা বলেও জানিয়েছেন তিনি। এই আবহে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে রাশিয়া ও চিনের মতো দেশের। রাশিয়া ভারতের বরাবরের বন্ধু। কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের কারণে সেই সম্পর্ক আরও মজবুত হতে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে। এদিন সেই ইঙ্গিতই আরও জোরাল হল ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ফোনালাপে। মোদি নিজেই সমাজমাধ্যমে সেই ফোনালাপের কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘বন্ধু পুতিনের সঙ্গে খুব ভাল কথোপকথন হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জানানোর জন্য ওঁকে ধন্যবাদ জানাই। আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডা নিয়ে পর্যালোচনা করেছি। ভারত এবং রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারি বৃদ্ধি নিয়েও আলোচনা করেছি। চলতি বছরে পুতিনকে এ দেশে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি।’

বৃহস্পতিবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অঝিত দোভাল। রাশিয়ার এক সংবাদসংস্থা দোভালকে উদ্ধৃত করে জানায় অগাস্টেই ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে কবে, সেই তারিখ স্পষ্ট করা হয়নি। তারপরই এদিন পুতিনের সঙ্গে মোদির কথা হয়। সূত্রের খবর, সর্বোতোভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আগেই জানিয়েছিলেন, ‘আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলির অবশ্যই তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রয়েছে।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...

CM Shuvendu Adhikari | “কোথায় পুষ্পা, কোথায় আপনি?” উপনির্বাচনের মুখে ফলতা থেকে নাম না করে অভিষেককে তীব্র খোঁচা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ...

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...