প্রেমের বিয়েতেই বিচ্ছেদ বেশি! পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেম করে বিয়ের ক্ষেত্রেই বিবাহবিচ্ছেদ বেশি হয়। বুধবার এমন পর্যবেক্ষণের কথাই জানাল সুপ্রিম কোর্ট। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমন পর্যবেক্ষণের কথা জানাল দেশের শীর্ষ আদালত। জানা গিয়েছে, এক যুগলেও বিবাহবিচ্ছেদ মামলার শুনানি চলছিল আদালতে। সেইসময়ে জানা যায়, ওই যুগল প্রেম করে বিয়ে করেছিল। তারপরই কড়া প্রতিক্রিয়া দেন বিচারপতি বিআর গাভাই এবং সঞ্জয় করোলের বেঞ্চ। মন্তব্য করেন, অধিকাংশ বিবাহবিচ্ছেদ প্রেমের বিয়ে থেকেই উদ্ভূত।

ওই যুগলের এই মামলায় আদালত মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিল। তবে স্বামী বিরোধিতা করেন। আদালত জানায়, সাম্প্রতিক একটি রায়ের পরিপ্রেক্ষিতে সম্মতি ছাড়াই বিবাহবিচ্ছেদ মঞ্জুর করা যেতে পারে। এরপরই মধ্যস্থতার আহ্বান জানায় বিচারপতিদের বেঞ্চ। অন্যদিকে, চলতি মাসেই ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিবাহবিচ্ছেদ আইন অনুযায়ী ৬ মাস বাধ্যতামূলক অপেক্ষার নিয়ম রয়েছে। যদিও শীর্ষ আদালত জানিয়েছিল, যেক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক মেরামত সম্ভব নয়। বিচ্ছেদ কোনমতেই রোখা যাবে না। সেক্ষেত্রে ৬ মাস অপেক্ষা করা অর্থহীন। সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে তা বাতিল করা যেতে পারে। যুগলের পারস্পারিক সম্মতিতে তা প্রযোজ্য হতে পারে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kishanganj | বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! বাধা দিতেই লোহার রড দিয়ে পিটিয়ে খুন মহিলাকে

কিশনগঞ্জ: বিয়ের উৎসবের মাঝেই ভয়াবহ রক্তপাত। বিহারের কিশনগঞ্জ (Kishanganj)...

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...