শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ২৫

শেষ আপডেট:

ইন্দোর: মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৫। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ মধ্যপ্রদেশের খারগোনে ডোঙ্গারগাঁও গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, এদিন বাসটি ইন্দোর যাচ্ছিল। সেই সময় বাসে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। ডোঙ্গারগাঁও গ্রামের কাছে সেটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে নীচে পড়ে যায়। এতে ১৫ জন নিহত এবং প্রায় ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। এছাড়া যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের প্রত্যেককে ৫০ হাজার এবং যাঁরা সামান্য আহত তাঁদের ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, আহতদের খারগোনের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। উদ্ধারকাজ চলছে।

Categories
Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Super El Nino | ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’! পুড়তে পারে ভারত, বর্ষা নিয়ে চরম দুঃসংবাদ শোনালেন আবহাওয়াবিদরা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আবহাওয়ার ভোল বদলে দিতে...

Bus Fire | চলন্ত স্লিপার বাসে আগুন! ঘুমন্ত যাত্রীদের ওপর ‘মৃত্যুদূতের’ থাবা, গুজরাটে দগ্ধ হয়ে মৃত ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গভীর রাতে রাজস্থান থেকে গুজরাটগামী...

NITI Aayog FHI 2026 | রাজকোষ সামলাতে সেরাদের তালিকায় গোয়া, শীর্ষস্থান ধরে রাখল ওড়িশা; তলানিতে পশ্চিমবঙ্গ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ২০২৬ সালের নীতি আয়োগের 'ফিসকাল...

Gyanesh Kumar Impeachment | বড় ধাক্কা! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনকে কেন্দ্র করে দিল্লি...