রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল? জানালেন শিক্ষামন্ত্রী

শেষ আপডেট:

কলকাতা: মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিল মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করে দেওয়া হবে। সবকিছু ঠিক চললে আগামী সপ্তাহেই ফল প্রকাশিত হবে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফলপ্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু-একদিনের মধ্যে পর্ষদ এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবে।

প্রসঙ্গত, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী মে মাসের মাঝামাঝিতে ফল প্রকাশিত হতে চলেছে।পাশাপাশি, ১৪ মার্চ থেকে শুরু হয়েছিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ মার্চ। সংসদ সূত্রে খবর, এপ্রিলের শেষে মোট উত্তরপত্রের ৮০ শতাংশের নম্বর জমা পড়ে গিয়েছে। বাকি নম্বর যথাযথ সময়ে জমা পড়লে পরবর্তী দফার কাজ শুরু হয়ে যাবে। মে’র শেষ সপ্তাহে ফল প্রকাশ করা লক্ষ্য। যদিও এদিন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে কিছু জানাননি শিক্ষামন্ত্রী।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...