পরপর দু’বার মাধ্যমিকে ব্লক সেরা সোনাপুর বিকে গার্লস

শেষ আপডেট:

সোনাপুর: গতবছর সাফল্য এনেছিল দেবিকা, এবছর সাফল্য আনল অরুনিকা। আর দুই ছাত্রীর সাফল্যর উপর ভর করেই পরপর দুবার মাধ্যমিকে ব্লক সেরা সোনাপুর বিকে গার্লস হাই স্কুল। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষায় স্কুলের ছাত্রী দেবিকা রায় ৬৮৩ নম্বর তুলে আলিপুরদুয়ার-১ ব্লক সেরা করেছিল এই স্কুলকে। এক নম্বরের কমের জন্য রাজ্যের মেধা তালিকা থেকে বাদ পড়েছিল দেবিকা। শুক্রবার আবার ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা যায় ব্লকের সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর তুলছে সোনাপুর বিকে গার্লস হাই স্কুলের ছাত্রী অরুনিকা সেন। স্বাভাবিকভাবে এই সাফল্যে যেমন খুশি অরুনিকার বাড়ির লোকেরা তেমনই খুশিতে ভাসছে স্কুল কর্তৃপক্ষরাও।

স্কুলের প্রধান শিক্ষিকা জয়া সরকারের কথায়, ‘আমরা বেশ খুশি অরুনিকার ফলে। বরাবর ও ভালো ছাত্রী। ওকে দেখে আগামীতেও ছাত্রীরা অনুপ্রাণিত হয়ে ভালো ফল করবে সেটাই চাইব।’ অন্যদিকে এই সাফল্যকে ধরে রেখে আগামীর পরীক্ষা গুলোয় ভালো ফল করতে চায় অরুনিকাও। ওর কথায়, ‘রেজাল্ট আরেকটু ভালো হবে বলে আশা করেছিলাম। মাধ্যমিক পরীক্ষার জন্য যেভাবে পড়েছি ওটার থেকেও আরও ভালো করে পড়ে উচ্চমাধ্যমিকে ভালো ফল করতে চাই।’

আলিপুরদুয়ার-১ ব্লকের সোনাপুরের বাসিন্দা অরুনিকার বাবা ও মা দুজনই শিক্ষকতার পেশায়। মেয়ে যে পরীক্ষার জন্য পরিশ্রম করেছে সেটা খুব সামনে থেকে দেখেছেন দুজনেই। সেটার ফলও মিলছে। মাধ্যমিকে ওর মোট প্রাপ্ত নম্বর ৬৭৪। বিষয় ভিত্তিক বললে বাংলায় ৯৫, ইংরেজিতে ৯৩, অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৬, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯২ এবং ভূগোলে ৯৮ নম্বর তুলেছে অরুনিকা। মাধ্যমিকে মোট নম্বরের ভিত্তিতে জেলায় সম্ভাব্য পঞ্চম স্থানেও রয়েছে ওই ছাত্রী।

পড়াশুনার সঙ্গেই ছবি আঁকাতেও দক্ষ অরুনিকা। পড়ার চাপ কমাতে ওটাই হয়ে উঠেছে হবিও। পরীক্ষার আগে চাপ কমাতে একদিকে যেমন বাবার বলা বিভিন্ন মোটিভেশনাল গল্প কাজে লেগেছে তেমনই অন্য বই পড়ার সঙ্গে ছবি আঁকাও অনেকটা কাজ দিয়েছে বলে মত ওঁর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আইআইটিতে পড়ার ইচ্ছা অরুনিকার। সেখানে পড়ার সুযোগ পাওয়ার জন্য এখন থেকে সেই প্রস্ততিও শুরু করেছে সোনাপুরের ওই মেয়ে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...