আড়াই মাসের মধ্যে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল, কবে, কখন টুইটে জানালেন শিক্ষামন্ত্রী

শেষ আপডেট:

কলকাতা: ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মধ্যে ফলপ্রকাশ হচ্ছে। বেলা ১২ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। টুইট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

গতকাল শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। সূত্রের খবর, ফলপ্রকাশের জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই নেওয়া হয়ে গিয়েছে পর্ষদের।

গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। মোট ২,৮৬৭ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Murshidabad | নিজের আপ্ত সহায়ককে খুনের অভিযোগ! মুর্শিদাবাদে ধৃত দাপুটে তৃণমূল নেতা এনায়েতুল্লা

পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হতেই শেষমেশ আইনের...

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...