বাবা-দাদুর মতোই চিকিৎসক হতে চায় মাথাভাঙ্গা ২ ব্লকে মাধ্যমিকে সেরা পূজা

শেষ আপডেট:

ঘোকসাডাঙ্গা: বাবা হোমিওপ্যাথিক চিকিৎসক, দাদুও চিকিৎসক, তাই মাধ্যমিক পরীক্ষায় মাথাভাঙ্গা ২ ব্লকের সর্বোচ্চ নম্বর পাওয়া পূজা দাসেরও স্বপ্ন চিকিৎসক হওয়া। জয়ন্তীর হাট এলাকায় বাড়ি পুজা দাসের। মাধ্যমিক পরীক্ষায় ৬৭৩ নম্বর পেয়েছে সে। প্রথম দশে নাম না থাকায় একটু আক্ষেপ থাকলেও মেয়ের সাফল্যে খুশি বাবা কানাইলাল দাস ও মা জোৎস্না ধর দাস।

পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে পূজা। সে জানায়, পড়ার কোন টাইম টেবল ছিল না তবে বেশি রাত করে পড়ত, তাই ভোরে উঠে পড়া হতনা। টেক্সট বই খুঁটিয়ে পড়ার পাশাপাশি প্রশ্ন পত্র খুব বেশি বেশি করে অনুশীলন করত বলে জানিয়েছে সে। এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং গৃহ শিক্ষকদের পাশাপাশি মা বাবার সহযোগিতায় সম্ভব হয়েছে বলেও জানায় পূজা।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...

Rabindra Bhavan renovation corruption | টাকা যেন লুটের বাতাসা, দুর্নীতির কঙ্কাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...