Student Body Recovered | ক্যানালের পাড়ে চশমা-জুতো, জলে ভাসছে দেহ! ফাঁসিদেওয়ায় বিহারের পড়ুয়া খুনে ঘনীভূত রহস্য

শেষ আপডেট:

ফাঁসিদেওয়া: আবাসিক মাদ্রাসায় পড়তে এসে নিখোঁজ হওয়া ভিনরাজ্যের পড়ুয়ার দেহ (Student Body Recovered) উদ্ধার হলো মহানন্দা ক্যানাল থেকে। মঙ্গলবার থেকে নিখোঁজ ওই ছাত্রের নাম মুসান্নিফ রেজা (১৭) (Musannif Reza)। বিহারের কিশনগঞ্জের বাসিন্দা মুসান্নিফ ফাঁসিদেওয়ার তুফানডাঙ্গি এলাকার একটি মাদ্রাসায় পড়তে এসেছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর মুসান্নিফ দোকানে যাওয়ার নাম করে বেরিয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজি চলাকালীন মহানন্দা ক্যানালের (Mahananda Canal) ধারে তার মোবাইল, চশমা ও জুতো উদ্ধার হয়। এরপরই খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়। বুধবার দিনভর বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্যানালে তল্লাশি চালালেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে ক্যানাল থেকে উদ্ধার হয় ছাত্রটির নিথর দেহ।

ছেলের এমন রহস্যজনক মৃত্যুতে মাদ্রাসার কর্মীদের দিকেই সন্দেহের আঙুল তুলেছেন মুসান্নিফের মা শফাকত জাহান। পরিবারের দাবি, গত ২ মে সে মাদ্রাসায় এসেছিল এবং নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত। ছাত্রের দাদা মুত্তাকিদ রেজা জানান, মাদ্রাসায় কোনও সমস্যা ছিল না, তবে নিখোঁজ হওয়ার পর ক্যানালের পাড়ে জুতো-মোবাইল উদ্ধার হওয়া এবং পরে দেহ মেলার বিষয়টি বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...