Maharashtra CM | মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেবেন্দ্র ফড়নবীশই, দাবি বিজেপি শীর্ষ নেতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নাম ঘোষণা না হলেও একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে দেবেন্দ্র ফড়নবীশই হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান এক বিজেপি নেতা। আগামী দুই-এক দিনের মধ্যেই মহারাষ্ট্র বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করে দেওয়া হবে ফড়নবীশের নাম।

মুখ্যমন্ত্রী হিসেবে যাঁকেই বেছে নেওয়া হোক না কেন, তাঁকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ২৩০টি আসনে জয় পেয়েছে ‘মহাজুটি’। ভোটে বিজেপি ১৩২, শিবসেনা (শিন্ডে) ৫৭, এনসিপি (অজিত) ৪১টি আসন পেয়েছে। কয়েকদিন আগে জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। প্রাথমিকভাবে ঠিক হয়, দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রী এবং একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করা হবে।

তবে এসবের মাঝে আচমকাই শুক্রবার সাতারা জেলায় তাঁর নিজের গ্রাম দারেতে চলে গিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে। তিনি কার্যত মৌনব্রত নেন। আর তাঁর এই চুপ থাকাই জল্পনা তৈরি করে রাজ্য রাজনীতিতে। যদিও শনিবার শিন্ডের পারিবারিক চিকিৎসক জানান, একনাথের জ্বর এবং গলায় সংক্রমণ হয়েছে। রবিবার তাঁর নিজের অবস্থান অনেকটাই স্পষ্ট করে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির ওই শীর্ষ নেতা বলেছেন, ‘‘মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফড়নবীশের নাম চূড়ান্ত করা হয়েছে। বিজেপির পরিষদীয় দলের বৈঠক ২ বা ৩ ডিসেম্বর হবে।’’সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিলেও নিজের পুত্রের জন্য উপমুখ্যমন্ত্রীর জায়গা পাকা করে ফেলেছেন শিন্ডে। ‘মহাজুটি’র আর এক শরিক এনসিপি নেতা অজিতও এর আগে জানিয়েছিলেন, বিজেপির কোনও নেতাই মুখ্যমন্ত্রী হচ্ছেন মহারাষ্ট্রে। তবে বাকি দুই শরিক দল পাবে উপমুখ্যমন্ত্রীর পদ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

CM Mamata Banerjee | SIR-এর নামে বাংলায় অশান্তি তৈরির চক্রান্ত করছে বিজেপি ও কমিশন! বিস্ফোরক মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে যাওয়ার প্রাক্কালে কলকাতা...

Mukul Roy | মুকুল রায়ের বিধায়কপদ খারিজে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, স্বস্তি শুভ্রাংশুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুকুল রায়ের (Mukul Roy) বিধায়কপদ...

BMC Election Results 2026 | মুম্বইয়ে কি ভাঙছে ঠাকরেদের দুর্গ? দুপুরের ট্রেন্ডে বিএমসিতে ধরাশায়ী রাজ-উদ্ধব জোট, উড়ছে গেরুয়া আবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ২৯টি পুরসভা নির্বাচনের ফল...

Murshidabad | ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’! দেহ ফিরতেই রণক্ষেত্র বেলডাঙা, জাতীয় সড়ক ও রেল অবরোধে স্তব্ধ জনজীবন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।...